ইসলামী হাসপাতালের পক্ষ থেকে সামেক অধ্যক্ষ ও ফুলেল শুভেচ্ছা

ফিরোজ হোসেন: ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা.মো. রুহুল কুদ্দুস ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ কুদরত- ই- খুদাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বেলা ১২ টায় পৃথক পৃথক পৃথক সময়ে এ ফুলেল শুভেচছা প্রদান করা হয়। হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ারুল হুসাঈনের সার্বিক ব্যবস্থাপনায় ফুল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল,মার্কেটিং অফিসার এম রাশেদ,আব্দুল হাকিম, মো. অজিয়ার রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, ফিরোজ হোসেন প্রমুখ। এসময় তারা সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল হিসেবে ইসলামী হাসপাতালের সেবার মান নিয়ে ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনগুলোতে সেবার মান আর বেশি বৃদ্ধির আহবান জানান।

spot_img

More from this stream

Recomended