দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৪
সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...
২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...
তালা থানার নতুন ওসি’র যোগদান
শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুরের যোগাযোগ ব্যবস্থা নাজুক: খোলপেটুয়া...
দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...
শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক: জলদস্যু...
আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
শ্যামনগরের হরিনগরে ১৬ দলীয় ক্যারাম বোর্ড প্রতিযোগিতার উদ্বোধন
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি ডিস ক্যাবল ব্যবসায়ীকে হয়রানি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৪, ২০১৯
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ০ কমেন্ট 329 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ডিস লাইন কেটে মালামাল লুট করার পরও প্রতিপক্ষ আমাদের তিন ব্যবসায়ীর নামে মামলা করেছে। আর এই মামলার তদন্তের নামে যা হয়েছে তা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার মিত্র তেঁতুলিয়া গ্রামের ডিস ব্যবসায়ী সাদ্দাম হোসেন ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন ২০১৪ সাল থেকে দেবহাটার পারুলিয়া গোল্ডেন ক্যাবল টিভি নেটওয়ার্কের সাথে জড়িত থেকে তিনি সুনামের সাথে ডিস ব্যবসা করে আসছেন। আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের সকল এলাকা, কুল্লা ইউনিয়ন এবং দরগাহপুরের কিছু এলাকায় আমার ডিস ব্যবসা চলে আসছে। গ্রাহক সংখ্যা প্রায় ২৫০ জন। সম্প্রতি শাহনগর থেকে যদুয়ারডাঙ্গা টেংরাখালি পর্যন্ত নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর জনৈক অমল তালুকদার, দীপংকর মন্ডল, অমৃত সানা, রাহুল মন্ডল ও কমলেশ বিশ^াস আমার কোম্পানির দশ কিলোমিটার দীর্ঘ তার ও ২০ টি নুডের মেশিন কেটে নিয়েছে। এর মূল্য কমপক্ষে পাঁচ লাখ টাকা। একই স্থানে তারা খুলনার লাইন নিয়ে বাঁকা বাজার থেকে সাতক্ষীরা ভিশনের নাম ব্যবহার করে ডিস চালু করেছে। এতে আমার ডিস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমি ক্ষতিগ্রস্থ হয়ে সংকটে পড়েছি। স্থানীয় চেয়ারম্যান এ বিষয়টি অবগত হয়েছেন ।তিনি এ ব্যাপারে অমল তালুকদারসহ অন্যদের ডেকে এনে ক্ষতিপূরন দিয়ে আমার ব্যবসা সচল করার জন্য বলে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সাদ্দাম আরও জানান তার ডিস লাইন বিচ্ছিন্ন করায় গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা এর প্রতিবাদ করেন । সম্প্রতি তারা এর প্রতিবাদে আশাশুনির প্রতাপনগর সড়কের কাদাকাটি এলাকা জুড়ে মানববন্ধন করেন। এসময় তারা আমার মালামাল ফেরত দেওয়ার জন্য অমল তরফদারসহ অন্যদের তাগিদ দেন। তারা কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকারের কাছে এসব মালামাল ফেরত দেবেন বলে জানালেও আজ অবধি তারা তা দেয়নি। এ নিয়ে আমি বারবার অনুরোধ করার পরও তারা কথা রাখেনি। এ নিয়ে মানববন্ধনের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। চাঁদাবাজির কোনো ঘটনা এলাকায় ঘটেনি উল্লেখ করে এলাকার বাসিন্দারা গনস্বক্ষর দিয়েছে। এর মধ্যে চেয়ারম্যান দীপংকর সরকার, কয়েকজন মেম্বর, মুক্তিযোদ্ধা কমান্ডার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এই গনস্বাক্ষর পত্রে সই করেছেন।
সাদ্দাম আরও জানান যারা তার পাঁচ লাখ টাকা ক্ষতি করে ব্যবসা লন্ডভন্ড করে দিয়েছে তারা বিষয়টি ভিন্নখাতে নেওয়ার লক্ষ্যে তাকে সহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেছে সাতক্ষীরা আদালতে। এ মামলায় আসামি করা হয়েছে সাদ্দাম হোসেন, অভিজিত সানা ও রাখাল মন্ডলকে। গত ২৭ আগস্ট তারিখে এ মামলা করা হয় আশাশুনি আমলি আদালতে। তিনি বলেন আমরা জানতে পেরেছি বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের ওপর জুডিসিয়াল তদন্তের দায়িত্ব দেন। এজন্য আগামি ৫ সেপ্টেম্বর দিন ধার্য ছিল। পরে আদালত ২০ অক্টোবর নতুন দিন ধার্য করেন।
সাদ্দাম হোসেন বলেন গত ৮ সেপ্টেম্বর সাক্ষিদের সাতক্ষীরায় ডেকে এনে তদন্ত করা হয়। অথচ ধার্য তারিখ ২০ অক্টোবর কেটে দিয়ে ফের ১২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। আমরা কাগজপত্রে দেখতে পেরেছি এই তারিখ পরিবর্তনে কলম দিয়ে কাটাকাটি ও ঘষা-মাজা করা হয়েছে। তিনি বলেন মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে দেড় লাখ টাকার চাঁদাবাজির কথা বলা হয়েছে।্ এতে যারা ব্যবসায়িক অংশীদার তারাই মামলার বাদি, তারাই মামলার সাক্ষি। তাদের বাড়ির কাছে কথিত এই চাঁদাবাজির কথা বলা হয়েছে। তাদের কাছে মাসিক ৩০ হাজার টাকা দাবি করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
সাদ্দাম জানান মামলাটি সম্পূর্ন ষড়যন্ত্রমূলক। এর মধ্যে শুধু মিথ্যা কথা রয়েছে। আমি এ মামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে মামলাটি তদন্তের নামে যেসব মিথ্যা তথ্য হাজির করা হয়েছে তা প্রত্যাহারেরও দাবি জানাচ্ছি। আমি আমার ডিস লাইনের ক্ষতিপূরন চাই। একই সাথে গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী আমার ডিস ব্যবসা যাতে ফের চালু করতে পারি তার ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিজিত সানা ও রাখাল মন্ডল, নিশিকান্ত সরদার, মঙ্গল সরকার, মিলনকৃষ্ণ সরকার, সুজয় কুমার মন্ডল, কুমারেশ সানা, নিরঞ্জন কুমার বাছাড়, মন্টু বিশ^াস, হরসিত বিশ^াস, বিপ্লব মন্ডল, তন্ময় মন্ডল , রাজু সানা প্রমূখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা নাগরিক কমিটির সভায় জলাবদ্ধতা নিরসনে সকল বাধা অপসারণের দাবী
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

অক্টোবর ২২, ২০২৬

আশাশুনিতে পূজামন্ডপ পরিদর্শনে এএসপি বায়েজিদ ইসলাম

অক্টোবর ১৮, ২০২৬

আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক

অক্টোবর ১৬, ২০২৬

আশাশুনিতে ভ্যান চোরসহ ৩ জন গ্রেফতার

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি...

অক্টোবর ১৪, ২০২৬

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

অক্টোবর ১১, ২০২৬

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...

অক্টোবর ১০, ২০২৬

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting