দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:২৩
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২৯, ২০২৬
এপ্রিল ২৯, ২০২৬ ০ কমেন্ট 138 ভিউস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities (ICRDCV-III) প্রকল্প সভা আয়োজন ও সমন্বয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করে।উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ কুমার গোলদার, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ বিভাগ, মৎস্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, এবং আশাশুনি থানাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রতাপনগর, আনুলিয়া, শ্রীউলা ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাব সভাপতি ও সম্পাদক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্র্যাক, সুশীলন, আইডিয়াল, কারিতাস, বারসিক, উত্তরন ও ইএসডিসহ এনজিও প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন। সভায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে আলোচনায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর তাদের নিজ নিজ প্রস্তুতির অগ্রগতি সভাকে  অবহিত করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, আশাশুনি উপজেলায় বর্তমানে মোট ১০৮টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। সিপিপির সহকারী পরিচালক মুন্সি নুরমোহাম্মদ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো সচল ও কার্যকর রাখতে আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের জন্য ICRDCV-III প্রকল্প কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। সভায় জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাঁধসমূহের জরুরি সংস্কার এবং দুর্যোগকালীন সময়ে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হয়। এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নির্দেশনা প্রদান করেন।
সভায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের প্রজেক্ট কো-অর্ডিনেটর (হিউম্যানিটেরিয়ান) এস. এম. মনোয়ার হোসেন দুর্যোগ আশ্রয় কেন্দ্রসমুহের সার্বিক প্রস্তুতি সরেজমিন যাচাই ও দুর্যোগ পূর্ব প্রস্তুতির বিষয়গুলো তাঁর উপস্থাপনা ও আলোচনায় তুলে ধরেন এবং ইএসডিও–ICRDCV-III প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও কমিউনিটি সহনশীলতা বৃদ্ধিতে প্রকল্পের চলমান কার্যক্রম উপস্থাপন করেন। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের মোট ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী পোস্ট
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting