দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৮
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণেরবার ছিনতাই
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল
পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ
পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত,...
সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে
দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...
৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির শ্রীউলায় মুক্তিযোদ্ধার নামে কটুক্তি করায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৫, ২০২০
ফেব্রুয়ারি ৫, ২০২০ ০ কমেন্ট 416 ভিউস

মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ: আশাশুনির শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী গ্রামের হাকিম মাস্টারের পুত্র কাজল মাস্টার ও কামাল কর্তৃক পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা  আত্মসাতের প্রতিবাদ করায় জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে অশ্লীল ও ন্যাক্কারজনক ভাষা  (যেটা উল্লেখ করা সম্ভব হল না) ব্যবহার করে কটুক্তি করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪.৩০ টায় মাড়িয়ালা মুক্তিযোদ্ধা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এর প্রতিনিধি ও আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী শামসুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিত কুমার বৈদ্য। এ প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জোয়ার্দার আমির হোসেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা গোলাম বারী, মুক্তিযোদ্ধা মহাসিন, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মোড়ল,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বুলু, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রাজেন সরকার ও  সাধারণ সম্পাদক তপন স্বর্ণকার, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশুতোষ মন্ডল, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ মল্লিক ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মল্লিক, ইউপি সদস্য দিবাকর সেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত পরাগ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আরশাদ আলী, সহকারি শিক্ষক শামিমুজ্জামান পলাশ,সহকারি শিক্ষক সৌমিত্র কুমার বাপ্পীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তার বক্তব্যে অভিযুক্ত কাজল মাস্টার ও কামালকে তাদের আত্মসাৎকৃত অর্থ ভুক্তভুগী পরিবার গুলোর হাতে ফেরত দেওয়ার আহব্বান জানান। এর আগে ভুক্তভুগী পরিবার গুলোর পক্ষে কলিমাখালী গ্রামের সুকুমার মন্ডলের স্ত্রী অপর্ণা মন্ডল ৪০০০ টাকা, কামাল সরদার ৫০০০ টাকা, মান্নান মোল্যা ২২০০ টাকা, ইকবাল গাজী ১৫০০ টাকা, জালাল মোল্যার স্ত্রী ৯০০ টাকা সহ এলাকার বহু পরিবার তাদের দুই ভাইয়ের কাছে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার নামে টাকা দেওয়ার কথা স্বীকার করেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পল্লী বিদ্যুতের নামে অর্থ আত্মসাত সহ সনাতন ধর্মালম্বীদের জমি জবর দখল, মন্দিরের প্রতিমা ভাংচুর, মৎস ঘেরে পানি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এলাকার এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে এ সকল অপকর্মগুলো করে বেড়াচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি।এ ব্যাপারে কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা মিথ্যা ও ভিত্তিহীন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গুনীজন সন্মাননা পেলেন সাংস্কৃতিমনা পুলিশ অফিসার কবি শাহরিয়ার হাসান
পরবর্তী পোস্ট
প্রেসক্লাব নেতৃবৃন্দকে ওয়ান ব্যাংক সাতক্ষীরা শাখার ফুলেল শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

আশাশুনিতে বন্যা ঝুঁকি মূল্যায়নে কমিউনিটি টেবিলটপ মহড়া অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting