দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনির প্রতাপনগরে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা প্রদান

কর্তৃক Satnadee Satkhira মে ১১, ২০২৬
মে ১১, ২০২৬ ০ কমেন্ট 116 ভিউস
আকাশ হোসেন: সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে আশাশুনি উপজেলার প্রতাপনগরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে) বিকাল ৪ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। প্রতাপনগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে  সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, সংবর্ধিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় মানপত্র পাঠ করেন, এপিএস ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাওঃ মুজিবর রহমান। সেক্রেটারী আলহাজ্ব মাওঃ আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী, প্রতাপনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বদরুল আলম, ইমাম আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, ইউনিয়ন সেক্রেটারী আলহাজ্ব মাওঃ আল আমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন, জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাসুদ রানা, বাজার কমিটির সদস্য আল আমিন, ছাত্র শিবির দক্ষিণ সাথী শাখার তৌহিদুল ইসলাম, ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওঃ তৌহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ শহিদুল ইসলাম ও উদ্বোধনী বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান।
সংবর্ধিত এমপি রবিউল বাশার তাঁর বক্তব্যে বলেন, কালিগঞ্জ ও আশাশুনি আমার দুটি চোখ। সন্তান দুটি হলে তার মধ্যে অসুস্থ সন্তানকে বেশী দেখতে হয়। এজন্য সংসদে এলাকার জলাবদ্ধতা ও সুপেয় পানি নিয়ে প্রথমে কথা বলেছি। সুপেয় পানির জন্য ৯৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এলাকার উন্নয়নে ক্রমে ক্রমে সংসদে কথা বলছি। এলাকায় প্রায় ৩০০০ কিঃমিঃ সড়ক আছে। যার মধ্যে ১০৫২ কিঃমিঃ পাকা ও ২০০০ কিঃমিঃ মত কাচা রাস্তা আছে। পাকা রাস্তার অধিকাংশ চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। আমি সকল রাস্তা পাকা করতে ডিও লেটার দিয়েছি। তিনি আরও বলেন, আমরা প্রায় আড়াই মাস ক্ষমতা পেয়েছি। এটি সীমিত সময়। আমরা এলাকার উন্নয়নে সবকিছু করতে চাই। আপনারা যে সব দাবী করেছেন, তার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। আর আমাদেরকে সর্বাগ্রে দুর্নীতি মুক্ত করতে হবে। এর আগে এমপি রবিউল বাশার রুইয়ের বিল ও কুড়িকাহুনিয়া ভাঙ্গন এলাকা এবং পরে ভাসমান সেতু পরিদর্শন করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় ৮ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু
পরবর্তী পোস্ট
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরামের মতবিনিময়

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting