দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিনির্বাচিত খবর

আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের সমসাময়িক হালচাল : পর্ব-৬

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১২, ২০২০
আগস্ট ১২, ২০২০ ০ কমেন্ট 377 ভিউস

নিজস্ব প্রতিবেদক: (২৬ জুন তারিখের পূর্ব প্রকাশিতের পর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনীত অনাস্থা প্রস্তাব বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বারের সকলেই ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ ধারার বিধান মোতাবেক অনাস্থা প্রস্তাব আনয়ন করলে উক্ত আইনের ৩৯(৫) ধারা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা আজ বুধবার  ১২ আগস্ট-২০২০ তারিখে এ বিশেষ সভা আহবান করেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর বিরুদ্ধে ৪টি অভিযোগের কথা উল্লেখ করে গত ৪ জুন ২০২০ তারিখে আশাশুনি উপজেলা নির্বাহি কর্মকর্তার নিকট লিখিত অনাস্থা জ্ঞাপন করেন ইউপি সদস্যবৃন্দ। এর পর উপজেলা নির্বাহি কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা কে এ বিষয়ের তদন্তকারী কর্মকর্তার দায়িত্বভার অর্পন করেন।

দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি গত ২৫ জুন এ বিষয়ে উপয় পক্ষকে তার কার্যালয়ে শুনানীর জন্য আহবান করেন। তার নিজস্ব কার্যালয়ে নির্ধারিত সময় সকাল ১১টায় শুনানী অনুষ্ঠিত হয়। বাদীপক্ষ ও বিবাদী পক্ষের কাছে তাদের বক্তব্য শোনেন তিনি। পরে তিনি উভয় পক্ষকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সহ লিখিত আকারে তাদের স্বপক্ষের বক্তব্য/ জবাব জমা দেয়ার জন্য নির্দেশনা দেন। নির্দেশনার আলোকে বিবাদী ইউপি চেয়ারম্যান ঐদিনই তার লিখিত জবাব জমা দিলেও সেদিন লিখিত বক্তব্য বা মতামত জমা দেননি বাদীপক্ষ তথা মেম্বরগণ। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যেই মেম্বরগণ তাদের লিখিত বক্তব্য জমা দেন।

পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এ বিষয়ে বিষদ তদন্ত শেষে স্থানীয় সরকার বিধিমালা অনুযায়ী উভয় পক্ষকে বিশেষ সভায় যোগদানের জন্য নোঠিশ প্রদান করেন। সে মোতাবেক  বুধবার বিকালে বাদী-বিবাদী উভয় পক্ষকে নিয়ে কুল্যা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে বিশেষ সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও তদন্তকারী কর্মকর্তা শাহীন সুলতানা। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী ও সকল (১২ জন) ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সভায় সকল ইউপি সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে মতামত ব্যক্ত করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা বলেন, নীতিমালা অনুসারে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গৃহীত হবে।

এ বিষয়ের ফলাফল আর কুল্যা ইউনিয়ন পরিষদের অজানা আরও তথ্য জানতে আগামী ৭ম পর্বে আমাদের সাথে যুক্ত থাকুন আর চোখ রাখুন দৈনিক সাতনদী পত্রিকার পাতায় ও অনলাইন মিডিয়ায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি আসন্ন
পরবর্তী পোস্ট
করেনার প্রভাবে বন্ধের পথে সাউন্ড সিস্টেমের ব্যবসা

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting