দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৯
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
তালায় বাপের বাড়ি বেড়াতে এসে হামলার শিকার কন্যাশিশুসহ...
সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...
.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনির আনুলিয়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৭, ২০২০
আগস্ট ১৭, ২০২০ ০ কমেন্ট 343 ভিউস

মাসুদুর রহমান মাসুদ, আশাশুনি:

একসরা লায়ন্স ক্লাব: আশাশুনির আনুলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়েছে। একসরা লায়ন্স ক্লাবের আয়োজনে (১৫ আগস্ট শনিবার) বিকালে ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাবের সভাপতি আজমির হোসেন নয়ন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর যুবলীগের সাবেক নেতা ও আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জি এম বারিক, ইউপি সদস্য শাহাবুদ্দীন গাজী।

আ’লীগ নেতা আছাদুজ্জামানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আ’লীগ সভাপতি নুরুজ্জামান, সেক্রেটারী মতিউর রহমান, ৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি দবির শিকারী, আ’লীগ নেতা আব্দুস ছাত্তার, পলাশ গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু এদেশের রুপকার, তার আদর্শকে বুকে ধারন করে আমরা রাজনীতি করে আসছি। কিন্তু একটি স্বর্থান্বেষী মহল আনুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জিম্মি করে ফায়দা লুটছে। অনিয়ম- দূর্নিতিতে সবকিছু ছেয়ে ফেলেছে। আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। বক্তারা বলেন, আপনারা ভয় পাবেন না। আর কারো নামে মিথ্যা মামলা হলে আমরা সাধারন জনগণকে সাথে নিয়ে সম্মিলিতভাবে অন্যায়ের প্রতিবাদ করবো, আপনাদের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করবো। কিন্তু আধিপত্যবাদীদের আর সুযোগ দেয়া হবে না। আগামীতে আনুলিয়াবাসী নতুন নের্তৃত্ব নির্বাচন করবে, সে লক্ষ্যে এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে গণভোজের ব্যবস্থা করা হয়।

আনুলিয়া ইউনিয়ন যুবলীগ: আনুলিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান করা হয়েছে। শনিবার বিকালে কাকবসিয়া সাইক্লোন শেল্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী এটিএম গাজী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। আ’লীগ নেতা রুহুল আমিনের পরিচালনায় সভায় হাসমত আলী হিটলার, বাবু সানা প্রমুখ বক্তব্য রাখেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

আশাশুনিতে পুলিশী অভিযানে ৪জন গ্রেফতার

জুন ৮, ২০২৬

কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরল সাতক্ষীরার দুই প্রবাসীর...

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting