দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২৬
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস পালিত

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৭, ২০২২
ডিসেম্বর ১৭, ২০২২ ০ কমেন্ট 382 ভিউস

বি এম আলাউদ্দীন আশাশুনি থেকে: বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় আশাশুনিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৮টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডো পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, আশাশুনি সরকারি কলেজের অধ্যাক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের নেতৃত্বে আশাশুনি অফিসার্স ক্লাব, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি এসএম আহসান হাবিব, সেক্রেটারী এস,কে হাসানের নেতৃত্বে রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর নেতৃত্বে আশাশুনিতে কর্মরত সাংবাদিকবৃন্দ, প্রধান শিক্ষকের নেতৃত্বে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সদর ইউনিয়ন পরিষদ ও আশাশুনি সদর বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সেক্রেটারী জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের নেতৃত্বে উপজেলা ও আশাশুনি সরকারি কলেজ ছাত্র লীগ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমালয় ভক্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা জাতীয় পার্টি, গ্রাম ডাক্তার রফিক আহম্মেদের নেতৃত্বে উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে সকল শহীদদের স্মরনে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পরে শহিদের এবং দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ বাক্য পাঠ ও ১মিনিট নিরাবতা পালন করা হয়। পরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচির উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রর্দশনীর আয়োজন করা হয়। দুপুরের পর থেকে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান সহ দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে অর্পণ শেষে আশাশুনি জনতা ব্যাংক চত্বরে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ সানার নেতৃত্বে ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দীপুর নেতৃত্বে দিবসটি উদযাপন উপলক্ষে ইউনিয়নের অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আশাশুনিতে প্রেসক্লাব : শুক্রবার আশাশুনি প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিবসটি পালনে কর্মসুচির মধ্যে ছিল সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের পরে সকাল ৮টায় সকল উপজেলা শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদের স্মরনে পুষ্পমাল্য অর্পন ও সকাল ৯টায় আলোচনা সভা শেষে ৯-৩০টায় সকল শহীদদের বিশেষ দোয়া করা হয়। প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার , উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শম্ভুজিৎ মন্ডল ও প্রেস ক্লাবের সেক্রেটারী এস,কে হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।
আশাশুনি রিপোটার্স ক্লাব :আশাশুনি রিপোটার্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিবসটি পালনে কর্মসুচির মধ্যে ছিল সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের পরে সকাল ৮টায় সকল উপজেলা শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদের স্মরনে পুষ্পমাল্য অর্পন ও সকাল ৯টায় আলোচনা সভা শেষে ৯-৩০টায় সকল শহীদদের বিশেষ দোয়া করা হয়। রিপোটার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সাতক্ষীরা জেলা আ’লীগ নেতা রাজ্যেশ্বর দাশ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শম্ভুজিৎ মন্ডল ও রিপোটার্স ক্লাবের সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মনিরামপুরে মহান বিজয় দিবস পালন
পরবর্তী পোস্ট
আশাশুনির ফকরাবাদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সরদারে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিলেটেড পোস্ট

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting