দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:১৩
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে নেশার জগতে নতুন সংযোজন “ডান্ডি”

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৩, ২০১৯
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ০ কমেন্ট 600 ভিউস

সচ্চিদানন্দদে সদয়,আশাশুনি: আশাশুনিতে এখন সর্বনাশা মরণ নেশা ডান্ডি সেবনে শতশত শিশুদের জীবন যাচ্ছে অন্ধকার পথে। সর্বনাশা মাদকের ছোবলে যুবক ও বয়স্কদের পাশাপাশি আসক্ত হয়ে পড়ছেন আশাশুনির শতশত শিশু ও যুবক। এসব শিশু ও যুবকরা মাদকে নির্ভর হয়ে চলে যাচ্ছে অন্ধকার জীবনে। যাদের বেশির ভাগের বয়স ১০ থেকে ২৫ বছরের মধ্যে। দেশে নেশার বাজারে প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন নেশার নাম। যেমন-হেরোইন, মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পলিথিন আর গামের (টলুইন) সমন্বয়ে তৈরি নতুন নেশা ‘ডান্ডি’সেবীদের সংখ্যা। জানা গছে, পলিথিন ব্যাগের ভিতরে ‘আইকা’ বা জুতোয় ব্যবহৃত এক ধরনের আঁঠা ব্যাগের ভীতরে ঢুকিয়ে কয়েক বার ঝাঁকি দিলেই প্রস্তত “ডান্ডি”। এর পর শুধু নাক লাগিয়ে ঘ্রাণ নেয়া। কম দামের এ নেশার নাম ডান্ডি। ‘ডান্ডি’ নামে অধিক পরিচিত নেশাটি স্বল্প মূল্যের কারণে শিশু,যুবক ও ছিন্নমূল নারী-পুরুষ সবচেয়ে বেশি আসক্তে ঝুকিয়ে পড়ছে এই নেশায়। এ ডান্ডি নেশা এখন আশাশুনি রাস্তা-ঘাট ও নির্জন এলাকায় চলছে নির্বিঘেœ সেবন। বুধহাটার শশ্মান ঘাট এলাকা,কাছারিবাড়ী,গোলাবেড়,শে^তপুর জোড়া আম তলা এলাকা,বল ফিল্ড,ইঁভাটা সংলগ্ন,বুধহাটা সোনালী সিনেমা হল এলাকা,কুল্যার মোড় এলাকায় এর ব্যাপকতা লাভ করেছে।এসব নেশাখোররা আবার উঠতি মস্তানে পরিনত হচ্ছে কেইকেউ। আশাশুনির এসব নেশাখোর রা নিজেদের বাঁচিয়ে রাখতে পেশা হিসেবে বেছে নিয়েছে, ময়লা- আবর্জনা থেকে বোতল ভাঙারি খোঁজা, কাঁচা বাজারের কুলি, হোটেলে পানি দেওয়া, হোটেল বয়, ভিক্ষাবৃত্তি, পরিবহনের কাজ, ভাসমান যৌনকর্মী, মাদক বিক্রেতা, মাদক গ্রহণ করা, ধান্দাবাজ, চুরি করা ও পকেট কাটার মত ভয়াবহ অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। ডান্ডি নেশার সাথে জড়িত অধিকাংশ নাম পরিচয় হীন উঠতি বয়সের যুবক।এদের অধিকাংশ সময় কাটে অলস আড্ডায় নতুবা রাস্তার মোড়ে চায়ের দোকানে। অনেকেরই নাম আছে কিন্তু পরিচয় নেই। খোঁজ নিয়ে জানা যায়, তাদের সবাই মাদকাসক্ত। বিভিন্ন ধরনের সস্তা নেশায় আসক্ত তারা। এসব নেশাগ্রস্তরা মাদক সেবনের টাকা যোগান দিতে অনেক সময় জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, এমন কি দিনমুজুর কৃষক ও ভিক্ষুককে কিল ঘুষি দিয়ে, টাকা ছিনিয়ে নিয়ে তারা নেশা করছেন । এছাড়া নানা ধরনের আইনি অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। ডান্ডি-সেবন করলে কি হয় এমন প্রশ্নের জবাবে জানা যায়, ডান্ডি সেবনের পর প্রচুর ঘুম আসে এবং ক্ষুধামান্দ্য দেখা যায়। ডান্ডি নেওয়ার ফাঁকে পলিথিনের ভেতরে জুতো কিংবা ফোমের কাজে ব্যবহৃত আঠা রয়েছে। এই আঠা থেকে একধরনের গন্ধ বের হয়। ওই গন্ধ বারবার টানলে নেশা হয়। এতে মাথা ঝিম ঝিম করে। নেশায় মনে হয় আকাশে উড়ছি।গ্রামগঞ্জের ছোট বড় দোকান সহ হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় সলিউশন গামের কৌটা ‘ডান্ডি’। জুতো পলিশওয়ালা, মোটরসাইকেল বা সাইকেল মেরামতের দোকানিদের কাছ থেকেও এটা কিনে নেয় তারা। এটা ২০ টাকা বিক্রি হলেও এখন তা ৮০ থেকে ৯০ টাকায় দোকানিরা বিক্রি করছেন বলে জানা গেছে। মনোরোগ বিশঞ্জের কাজ থেকে জানা যায়, ডেনড্রাইট (ডান্ডি) স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। জুতো তৈরির আঠায় টলুইন নামের একধরনের তরল পদার্থ থাকে, যা বাষ্পীভূত হয়ে নিশ্বাসের সঙ্গে সেবনকারীদের দেহে ঢোকে। টলুইন সেবনে ক্ষণস্থায়ীভাবে ঝিমুনি, মাথাব্যথা, ক্ষুধা না লাগা ও নিয়ন্ত্রণহীনতার উদ্রেক করে। নিয়মিত এ নেশা গ্রহণে লিভার, কিডনিসহ ব্রেইনের গুরুত্বপূর্ণ অংশ নিষক্রিয় করে ফেলে ডান্ডিসেবীদের। বেনজিন মিথাইলের প্রভাবে মস্তিস্ক বিকৃতির আশঙ্কা রয়েছে শতভাগ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে অস্ত্রের মুখে ৬ জনকে অপহরণ
পরবর্তী পোস্ট
তালায় জাতীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় তালা সদর চ্যাম্পিয়ন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting