দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে আ’লীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালনের খবর

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৫, ২০১৯
আগস্ট ১৫, ২০১৯ ০ কমেন্ট 354 ভিউস

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠন, উপজেলা প্রশাসন ,স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, শোক দিবসের পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও গণভোজ ।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগ (সভাপতি) ঃ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে সকালে জাতীয় ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে আশাশুনি হাইস্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সহসভাপতি নীলকণ্ঠ সোম। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আশাশুনির সাংসদ ডাঃ আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, সহসভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ সভাপতি স,ম সেলিম রেজা মিলন, যুবমহিলা লীগের সভানেত্রী সীমা সিদ্দীকি, শ্রমিকলীগের সেক্রেটারি মনিরুজ্জামান বিপুল, ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, কলেজ ছাত্রলীগের সেক্রেটারী তানভীর রহমান রাজ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গণভোজের ব্যবস্থা করা হয় ।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগ (সেক্রেটারি) ঃ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সরদার মুজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আশাশুনির সাংসদ ডাঃ আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সেক্রেটারি এড. শহীদুল ইসলাম পিন্টু, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগের যুগ্মসাধারন সম্পাদক আছাদুল ইসলাম, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, তাঁতীলীগের সভাপতি বদিউজ্জামান মন্টু, সেক্রেটারি রবিউল ইসলাম নবু, তরুনলীগের সভাপতি মোতাহার হোসেন, সেক্রেটারি রবিউল ইসলাম রবি, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাসেল, বর্তমান সভাপতি আশরাফুজ্জামান তাজসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে গণভোজ বিতরণ করা হয়।

আশাশুনি উপজেলা কৃষকলীগ ঃ উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে দলীয় কার্যালয়ে শোক সভায় সভাপতিত্ব করেন কৃষকলীগ সভাপতি স,ম সেলিম রেজা সেলিম।

উপজেলা পরিষদ ও প্রশাসন ঃ ১৫ আগষ্ট সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন শেষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল শোক র‌্যালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আশাশুনি সরকারি কলেজ ঃ আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমানের নেতৃত্বে কলেজ চত্বর থেকে উপজেলা প্রশাসনের শোক র‌্যালীতে অংশগ্রহন শেষে কলেজ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন কলেজের প্রভাষকবৃন্দ।

আশাশুনি মহিলা কলেজ ঃ আশাশুনি মহিলা কলেজ চত্বর থেকে উপজেলা প্রশাসনের শোক র‌্যালীতে অংশগ্রহন শেষে কলেজ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সাইদুল ইসলাম।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ঃ আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল চত্বর থেকে উপজেলা প্রশাসনের শোক র‌্যালীতে অংশগ্রহন শেষে স্কুল হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস। এছাড়া আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদরাসা, দয়ারঘাট প্রাথমিক বিদ্যালয়, বড়দল কলেজিয়েট স্কুল, চম্পাখালী প্রাথমিক বিদ্যালয় ছাড়াও বিভিন্ন ইউনিয়নে আ’লীগ, স্কুল, কলেজ, মাদরাসায় শোক দিবস পালনের খবর পাওয়া গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে শোক দিবস পালনে আ’লীগ নেতার গাফিলাতি!
পরবর্তী পোস্ট
আশাশুনি আ’লীগ সহ ১৮ প্রতিষ্ঠানে শোক দিবস পালনের খবর

রিলেটেড পোস্ট

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ

আগস্ট ১৬, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting