দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২৫
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

আলফা-আলিমের জেলগেটে জিজ্ঞাসাবাদের স্থগিতাদেশ চেয়েছে রাষ্ট্রপক্ষ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১৪, ২০২০
জানুয়ারি ১৪, ২০২০ ০ কমেন্ট 351 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দুই শীর্ষ চোরাকারবারী আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিমকে জেল গেটে জিঙ্গাসাবাদের আদেশের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে সোমবার (১৩ জানুয়ারি) এই আবেদন করেছেন পিপি এডভোকেট আব্দুল লতিফ। এর আগে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার সাতক্ষীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মোঃ রেজওয়ানুজ্জামান তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
চোরাকারবারী আল ফেরদাউস আলফা ও তার ভাই আব্দুল আলিম দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাতক্ষীরা জজ আদালতের পেশকার টিটু মল্লিক জানান, গত ৯ তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আলফা-আলিমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে আসামীরা সংক্ষুদ্ধ হয়ে জেলা জজ আদালতে (ক্রিমিনাল রিভিশন ১১/২০) আপিল করেন। ১৩ জানুয়ারি সোমবার আপিলের শুনানী শেষে বিচারক শেখ মফিজুর রহমান রিমান্ড না মঞ্জুর করে আসামীদের জেলগেটে জিঙ্গাবাদ করার আদেশ দেন। তিনি আরো জানান, এই অদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে যাবেন বলে ৩০ দিনের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন।
মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, আসামীদের জিঙ্গাসাবাদ করার জন্য গত ১ জানুয়ারি সাতক্ষীরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো। বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি জানান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মামলাটি বর্তমানে ডিবি পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল লতিফ রাষ্ট্র পক্ষের আবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেছেন। আগামী রবিবার আদালতে জামিন শুনানীর দিন ধার্য্য রয়েছে।
উল্লেখ্য, আলফেরদৌস আলফা বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত হুন্ডি ব্যবসায়ী, চোরাকারবারী, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী। আলফা জঙ্গিদের মদদ দিয়ে থাকে বলেও প্রকাশিত সংবাদ পত্রের মাধ্যমে জানা যায়। এছাড়া, সম্প্রতি একটি বে-সরকারি টিভি চ্যানেলে অবৈধ অস্ত্রের ঝনঝনানি শিরোনামে প্রকাশিত খবরে আলফার নাম উঠে আসায় গোটা জেলায় তোলপাড় শুরু হয়।
মাদক মামলায় আলফা ইতোপূর্বে সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে জেলে যান। তিনি বর্তমানে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য। এছাড়া, আলফার সহোদর আব্দুল আলিম বিজিবি সদস্য হত্যা মামলা ও চোরাচালান মামলার চার্জশীটভুক্ত আসামী। আলফা ও আলিমকে গত ৩১ ডিসেম্বর গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়। এই দুই চোরাকারবারীসহ কয়েকজনের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর বিজিবি’র হাবিলদার মোঃ মোহসীন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৫৮। ধারা ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট’র ২৫ বি (১) (বি)/২৫ডি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
পরবর্তী পোস্ট
দেবহাটায় দুই ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting