দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৯
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাহিত্য

আয়নায় যে মুখ দেখি……..সোনালী দে

কর্তৃক kobirubel.satnadee জুন ২৫, ২০২৩
জুন ২৫, ২০২৩ ০ কমেন্ট 640 ভিউস

অবচেতন মনে চেতনার রূপ জাগ্রত করার তুমি এক মস্ত কারিগর। অন্যায়, অসত্য আর অসুন্দরের নিরর্থক চিত্র চিরন্তন সার্থকতার সাক্ষী হয়ে তুমিই তো তুলে ধরেছ আমাদের সম্মুখে। হ্যাঁ বন্ধু আমি একটি দর্পণের কথা বলছি। যে দর্পণে আমরা দেখেছি আমাদের চরিত্রের কলঙ্কিত চিত্র। বিশাল রাজ্যের বিরামহীন গতিধারা সত্যি কি থমকে দাঁড়ালো? না, সে চলছে, তবে অতি ধীরে, অনাহারী এক দুর্বল ক্লান্ত পথিকের ন্যায়। সেদিন থেকে মানুষে মানুষে শুরু হয়েছিল সংগ্রাম আর সংঘর্ষ, বোমা- বারুদের বিকট আওয়াজ।

যেদিন মানুষের চিন্তা শক্তিকে এলোমেলো করে দিল হয়তলবা সেদিন থেকেই মানুষ আলোচনার মিলন ক্ষেত্র ছেড়ে বেরিয়ে পড়েছিল অপরের সমালোচনায়। কিন্তু এ সমালোচনার মাঝে খুঁজে পাবো কি বিশ্ব উন্নয়ন কিম্বা আত্ম উন্নয়নের কোন পথ? সমালোচনার কাছে আজ আমরা দুর্বল। দুর্বলতায় আজ আমাদের উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, বিশ্ব শান্তি আজ বিধ্বস্ত। এসো বন্ধু আমরা সকলে মিলে দুর্বলতাকে প্রতিহত করি, সাহসী হই, আত্ম সমালোচক হই। বন্ধু, পরের সমালোচনা কুড়িয়ে নিজেকে কলঙ্কিত না করে এসো অপরের সুখ্যাতি প্রচার করি, সমালোচনা করি মিথ্যাকে। দেখবো আমাদের চরিত্রের সেই কলঙ্কিত চিত্র মুছে গেছে অজ্ঞাতসারে সবার অলক্ষে।

অপরের সমালোচনার পূর্বে অন্তত একবার ভেবে দেখি আমি আমার আমিটাকে চিনি তো? আজ বিশ্ব উন্নয়নের মাঝপথে দাঁড়িয়ে আমরা যখন পরের সমালোচনা নিয়ে ব্যস্ত তখন কি একটি বারের জন্যেও ভাবি যাকে নিয়ে আজ আমরা সমালোচনায় রত তার চরিত্রের কতটুকু জানি আমরা। ফ্রেমে বাঁধানো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যতই ন্যায়পরায়ণ আর সত্যবাদী ভাবি, বাস্তবতার সামনে ভাষণ দিই, আমাদের হৃদয়ের আয়না যদি স্বচ্ছ না হয় তবে আমাদের চরিত্রে, মনে, ব্যবহারের সত্যের প্রতিচ্ছবি কিছুতেই ফুটবেনা। সফল ও হবে না কখনো নিজেকে বন্ধি রেখে অপরকে মুক্ত করার প্রয়াস। এসো বন্ধু সমালোচনা নয় সত্য আলোচনায় আলোকিত করি আমাদের মিলন তীর্থ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বদেশ’র আয়োজনে ক্লায়েন্ট ওয়ার্কসপ
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় পৃথক সড়ক দুর্ঘটনায় সঙ্গীত শিল্পী রোজবাবুসহ আহত ৩

রিলেটেড পোস্ট

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

একটি ফুলের তোড়া

মে ১৭, ২০২৬

তোমার মতো তুমি

জুন ১৯, ২০২৫

শীত আসে: বিপুল চন্দ্র রায়

নভেম্বর ২৫, ২০২৪

জেলা প্রশাসকের সাথে জেলা সাহিত্য পরিষদের মতবিনিময়

অক্টোবর ৩, ২০২৪

ইতিহাসের মহানায়ক

আগস্ট ১৩, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting