দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ডুমুরিয়ানড়াইলবাণিজ্যভোমরা স্থল বন্দরমনপুরারাশিফলসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

আওয়ামী ঘরোনার ব্যক্তিদের নিয়ে আলিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন অবাঞ্চিত ঘোষণা করে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২৩, ২০২৪
ডিসেম্বর ২৩, ২০২৪ ০ কমেন্ট 279 ভিউস

সাতক্ষীরা প্রতিনিধি: আওয়ামী ঘরোনার লোকজন নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছেন আলিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। আলিপুর ইউনিয়ন বিএনপির ব্যানারে শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় আলিপুর হাটখোলায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আলিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: রেজাউল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা। এছাড়াও বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুল হামিদ, ২নং ওয়ার্ড বিএনপির নেতা হাবিবুল্লাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান, যুবদলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান পল্টু, ছাত্রদল নেতা তানভীর শুভ, আশরাফুল ইসলাম জিকু, ৫নং ওয়ার্ড বিএনপির নেতা আলাউল, ৬নং ওয়ার্ড বিএনপির নেতা আছাদুর রহমান আছা, যুবদলের সদস্য সচিব আজগার, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাসুম, ৮নং ওয়ার্ড বিএনপির নেতা খায়রুল ইসলাম প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম কর্তৃক অনুমোদিত সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিতর্কিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত গত ১৯ ডিসেম্বর আলিপুর ইউনিয়ন বিএনপির এবটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ঘরোনার লোকজন নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়েছে। যারা বিগত ১৭ বছর আওয়ামী লীগের দালালি করে বিএনপির নেতাকর্মীদের প্রতি জুলুম নির্যাতনে সহযোগীতা করেছে তাদের নিয়ে আলিপুর ইউনয়িন বিএনপিকে নিশ্চিহ্ন করতে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব ওই বিতর্কিত কমিটি ঘোষণা করেছে। উক্ত বিতর্কিত কমিটিকে আলিপুর ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অবাঞ্চিত ঘোষণা করছে’। বক্তারা আরো বলেন, ‘আলিপুর ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দের প্রতি উদ্বাত্ত আহ্বান জানাচ্ছি। এছাড়া দল ধ্বংসের ষড়যন্ত্রের অপরাধে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি’। বক্তারা বলেন, ‘বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা বিএনপি নেতা আলহাজ¦ আব্দুর রউফ প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। ভোট কারচুপির অভিযোগে সেই নির্বাচন স্থগিত হয়। পরবর্তীতে একই সময়ে অনুষ্ঠিত নির্বাচনে আলহাজ¦ আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে আশ্চর্য্যরে বিষয় ওই নির্বাচনে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম লাবসা ইউনিয়ন থেকে নির্বাচিত হন। তবে আব্দুল আলিমের পদ পদবীর উপর ওই নির্বাচন কোন প্রভাব ফেলেনী’। প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা বলেন, ‘জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচন করে দলীয় পদে বহাল তবীয়তে থাকেন আর আব্দুর রউফ চেয়ারম্যানকে বহিস্কার করা হয়। এটা যে একটা ষড়যন্ত্র ছিলো তা দলীয় নেতাকর্মীদেও বুঝতে বাকি নেই। এজন্য আলহাজ¦ আব্দুর রউফের বিরুদ্ধে বহিস্কারাদেশ প্রত্যাহার কওে তাকে জেলা বিএনপির দলীয় পদে পুনরায় বহাল করার জোর দাবি জানাচ্ছি’।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে সাতক্ষীরা জেল পলাতক আসামিরা এখন বনদস্যু
পরবর্তী পোস্ট
জনতা ব্যাংক উজিরপুর শাখা স্থানান্তর বন্দের দাবিতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting