দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪৭
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

অসহায় নিলুফার হারানো ছাগল বাড়ি পৌঁছে দিল পুলিশ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২১, ২০১৯
অক্টোবর ২১, ২০১৯ ০ কমেন্ট 322 ভিউস

প্রধান প্রতিবেদক: পোষা ছাগলটি হঠাৎ নিখোঁজ হয়ে যায় নিলুফা ইয়াসমিনের। অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান মেলেনি। সংসারের জিনিসপত্র কেনার স্বপ্নও ভেঙে কান্নাকাটি শুরে করে নিলুফা। অবশেষে সোমবার দুপুরে কলারোয়া থানা পুলিশ নিলুফার সেই ছাগলটি তুলে দেয় তার মায়ের হাতে। ছাগলটি পেয়ে এখন খুশির শেষ নেই অসহায় নিলুফা ও তার মা সকিনা বেগমের।
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি এলাকার কাজেম সরদারের মেয়ে দিনমজুর নিলুফা ইয়াসমিন জানান, গত রোববার (১৩ অক্টোবর) দুপুরে হঠাৎই পোষা ছাগলটি নিখোঁজ হয়ে যায়। কোন সন্ধানই মিলছিল না। অবশেষে জানতে পারি, স্থানীয় চৌকিদার ছাগলটি তালা থানায় জমা দিয়েছেন। থানাতে গিয়েও না পেয়ে পুনরায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদে চৌকিদারের কাছে ফিরে আসি। তখন চৌকিদার সাহাবুদ্দিন বলে, ছাগলটি থানা পুলিশ বোনভোজন করে খেয়ে ফেলেছে। তুমি থানায় গেলে তোমাকে আরও জরিমানা দিতে হবে।
তিনি আরও বলেন, রোববার কলারোয়া থানার ওসি স্যার আমাকে ফোন দিয়ে জানায়, আপনার ছাগলটি কলারোয়া থানায় রয়েছে এসে নিয়ে যান। পরবর্তীতে আমার মা সকিনা বেগম কলারোয়া থানায় গিয়ে ছাগলটি নিয়ে এসেছে। পুলিশ স্যারদের আমি ধন্যবাদ জানাচ্ছি, ছাগলটি খুজে দেওয়ার জন্য। এই ছাগলটি বিক্রি করে আমি সংসারের জিনিসপত্র কিনবো। ছাগলটি হারিয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে গিয়েছিলাম।
ঘটনার বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ওই মহিলা খুব অসহায়। আমি নিজেও তাদের বাড়িতে গিয়ে দেখেছি। চোররা চুরি করে ছাগলটি কলারোয়া থানা এলাকায় নিয়ে যায়। সেখানকার পুলিশ ছাগলটি উদ্ধার করেছে। প্রচার হয়েছিল ছাগলটি তালা থানা পুলিশ বনভোজন করে খেয়ে ফেলেছে। যা সঠিক নয়। অসহায় পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরাও আনন্দিত।
এদিকে, কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আমরা ছাগলটি উদ্ধার করি। এরপর পার্শ্ববর্তী থানাগুলোতে মেসেজ দেওয়া হয়। এরপর নিলুফার মা ৭৫ বছরের বৃদ্ধা সকিনা বেগম কলারোয়া থানায় এসে ছাগলটি জড়িয়ে ধরে কান্নাকাটি শুরে করেন। তখনই আমরা বুঝতে পারি এই ছাগলটি তাদের।
তিনি আরও বলেন, বৃদ্ধা মহিলা সকিনা বেগমের ছাগলটি বহন করে তালায় যাওয়া সম্ভব ছিল না। এরপর বৃদ্ধা সকিনার সঙ্গে এক চৌকিদারকে দিয়ে ছাগলটি তালার ইসলামকাটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এটা আমাদের দায়িত্ব ছিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের র‌্যালী ও আলোচনা সভা
পরবর্তী পোস্ট
সুন্দরবনে বন বিভাগের অভিযানে মালামাল ফেলে পালিয়েছে ৪ জেলে, মামলা

রিলেটেড পোস্ট

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting