দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১১
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনানির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

হয়রানি-শুধুই হয়রানি

কর্তৃক kobirubel.satnadee জুন ৬, ২০২২
জুন ৬, ২০২২ ০ কমেন্ট 654 ভিউস
  • সিন্ডিকেটের কব্জায় সাতক্ষীরা পাসপোর্ট অফিস;

  • ঘুষ না দিলে ছয় মাসেও পাওয়া যায় না পাসপোর্ট;

আহাদুর রহমান জনি: ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম জমা দেয়ার সময় ঘুষ না দিলে নানান অজুহাতে হয়রানি করা হচ্ছে সাতক্ষীরা পাসপোর্ট অফিসে। হয়রানির শিকার সেবাপ্রার্থীরা বলছেন, ঘুষ না দিলে আবেদনপত্রে নানান ত্রুটি দেখানো হয়। মাসের পর মাস পাসপোর্ট অফিসে ধর্ণা দিয়েও আবেদনপত্র অফিসে জমা দিতে ব্যার্থ হয় তারা। তবে সরকারি ফি-এর বেশি টাকা দিলে ত্রুটি থাকলেও তা বৈধ আবেদনপত্র বলে নিয়ে নেয় কর্মকর্তারা।

  • প্রথম পর্ব- সিন্ডিকেটের কব্জায় সাতক্ষীরা পাসপোর্ট অফিস

এমন কয়েকজন ভুক্তভেগীর সাথে কথা বলে ও সরোজমিনে ঘটনাবলির সত্যতা জানা যায়। খোদ দৈনিক সাতনদী পত্রিকার এক সাংবাদিক তার পাসপোর্ট নবায়নের জন্য গত ২৪ মে অনলাইনে আবেদন করেন। এরপর তিনি ২৬ মে তিনি সাতক্ষীরার ট্রাস্ট ব্যাংকের অনলাইন শাখায় ২১২২-০০০৫৫৫৩৯২০১ নং চালান মূলে পাসপোর্ট ফি জমা দেন। ঐ চালানের কপি ও পুরাতন পাসপোর্ট নিয়ে তিনি সাতক্ষীরার পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে তার জাতীয় পরিচয়পত্রের সাথে পুরাতন পাসপোর্টের নামের বানানে একটি ‘a’ কম থাকায় জন্য তাকে একটি এফিডেভিট সহ জমা দিতে বলা হয় পাসপোর্ট অফিস থেকে। তিনি এফিডেভিট সম্পন্ন করে এফিডেভিট সহ জমা দিতে গেলে সার্ভার কাজ করছে না বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। তখন তিনি পাসপোর্ট অফিসের উপ-পরিচালকের সাথে দেখা করে ঘটনাটি বললে তিনি রবিবারে আসতে বলেন। রবিবারে আসলে ওই সাংবাদিককে জানানো হয় পাসপোর্ট ফি বাড়ানো হয়েছে আপনি আরও ২৩ শ টাকা জমা দেন। ঐ দিনই তিনি টাকা জমা দিতে গেলে সার্ভার বন্দ বলে টাকা জমা করতে পারেননি। ২’জুন বৃহস্পতিবার আবার টাকা জমা দিতে গেলে একই সমস্যা দেখা গেছে। যার কারন পাসপোর্টের ফি’র অতিরিক্ত ২৩’শ টাকা আইনত তার কাছ থেকে আদায় যোগ্য নয় কারন বর্ধিত ফিস এর আগেই তিনি টাকা জমা দিয়েছিলেন। শুধু মাত্র হয়রানির উদ্দেশ্যেই এভাবে তাকে দিনের পর দিন পাসপোর্ট চক্রে ঘোরানো হচ্ছে।
হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, আমি ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যাব বলে পার্সপোর্ট করতে হয়। পাসপোর্ট করতে গেলে প্রথমে ফরমে ভুল দেখিয়ে ফিরিয়ে দেয়। পরবর্তীতে অফিস সংলগ্ন এক দালালকে ১৫০০ টাকা ঘুষ দিয়ে পার্সপোর্ট করিয়ে নেই। আমার দুলাভাই সৌদিতে যাবে বলে পাসপোর্ট করাতে গেলে তাকেও ১ সপ্তাহ হয়রানি করে। পরবর্তীতে তিনিও বাধ্য হয়ে এক দালালকে ১৫০০ টাকা ঘুষ দিয়ে পার্সপোর্ট করিয়ে নেন। সাতক্ষীরা পার্সপোর্ট অফিসে প্রতিদিন কত মানুষ হয়রানির স্বীকার হচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা। আমি নিজেই এর ভুক্তভোগী।
শ্যামনগরের কৈখালীর মোক্তার আলীর ছেলে মোঃ আব্দুর রহমান একটি সাধারণ পাসপোর্টের আবেদন করেন। যা ২০২১ সালের ২৯ ডিসেম্বরের মধ্যে হাতে পাওয়ার কথা। অথচ ৬মাস পার হলেও এখনও তিনি পাসপোর্টটি হাতে পাননি।
শ্যামনগরের বংশীপুর গ্রামের ন‚রুল ইসলাম এর পুত্র মোস্তাফিজুর রহমান, আব্দুল হামিদ এর পুত্র শাহিনুর রহমান, ধুমঘাট গ্রামের মৃত শামছুর রহমানের পুত্র মোঃ নূরুজ্জামান সবাই দুই থেকে চার মাস ধরে পাসপোর্ট অফিসে ধর্ণা দিচ্ছে। অথচ এখনও ছবিই তুলতে পারেনি।
সাতক্ষীরা জেলা পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানির চিত্র তুলে ধরে ইতোপূর্বে আরো একটি রিপোর্ট সাতনদীতে প্রকাশ হয়েছিলো। তাতে যে সকল ভোগান্তির শিকার গ্রাহকের কথা বলা হয়েছিলো তাদের মধ্যে দেবহাটা উপজেলার সখিপুরের আলমগীর হোসেন অন্যতম। আলমগীর সাতনদীকে জানান যে সকল গ্রাহকের বক্তব্য ওই সংবাদে প্রকাশ হয়েছিলো তাদের পরের দিনই অফিসে ডেকে ছবি তুলে পাসপোর্ট প্রদান করে। কিন্তু তার কিছু দিন পরই আলমগীর হোসেনের ভগ্নিপতি নলতার সাইফুল ইসলাম পাসপোর্ট করতে গিয়ে প্রচন্ড হয়রানির শিকার হন। অবশেষে পাসপোর্ট অফিস সংলগ্ন একটি কম্পোজের দোকানীর মাধ্যমে দেড় হাজার টাকা দিয়ে এ যাত্রায় নিস্তার পান।
শুধু মাত্র দালালদের বিশেষ চিহ্ন আবেদনে না থাকার কারনে আবেদনগুলো জমা নেয়না পাসপোর্ট অফিস। অফিস টাইমের মধ্যে স্বয়ং পাসপোর্ট অফিসের কর্মচারীরা বাইরে এসে অথবা জরুরী ক্ষেত্রে দালালরা অফিসের মধ্যে গিয়ে পাসপোর্টের উৎকোচ লেনদেন করে। কেউ কেউ আবার সাপ্তাহিক ছুটির দিনে কর্মকর্তাদের সাথে দেখা করে ঘুষের টাকা বুঝিয়ে দিয়ে আসে। এ ক্ষেত্রে এক একটি বিটের টাকা আদায়ের দায়িত্বে আলাদা আলাদা কর্মকর্তা ও কর্মচারীরা থাকে। এছাড়ও বিশেষ ক্ষেত্রে বিকাশেও টাকা নেয় তারা। বিস্তারিত জানতে চোখ রাখুন সাতনদীর তৃতীয় পর্বে……..

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত বেড়ে ৩৩
পরবর্তী পোস্ট
তালার মাগুরা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting