দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩৩
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াখুলনাতালানির্বাচিত খবররাজনীতিলিড নিউজসাতক্ষীরা জেলাসারাদেশ

স্বপনের জনসভার মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়েছে কলারোয়া আওয়ামী লীগের হেভিওয়েট গ্রুপের‌  নেতাকর্মীরা 

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৯, ২০২৩
ডিসেম্বর ১৯, ২০২৩ ০ কমেন্ট 1001 ভিউস
ফারুক হোসাইন রাজ, স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক ঘোষণার পর (তালা-কলারোয়া) সাতক্ষীরা ১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের  প্রথম বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতা কর্মী ও ভোটারদের উপস্থিতির মধ্যে এ জনসভায়  কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যভাবে নৌকার পক্ষে কাজ করার প্রতিজ্ঞা করেছেন দীর্ঘদিন ধরে মনের বিরোধে বিভিন্ন গ্রুপে থাকা উপজেলা আওয়ামীলীগের একাধিক হেভিওয়েট জনপ্রতিনিধিসহ নেতা কর্মীরা।

স্বপনের জনসভার মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়েছে কলারোয়া আওয়ামী লীগের হেভিওয়েট  নেতাকর্মীরা 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৭ টায় সাতক্ষীরা কলারোয়ার কাজিরহাট হাইস্কুল মাঠে নৌকার বিশাল এ জনসভায় কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুবকর সিদ্দিকের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশাল এ জনসভার আয়োজন করেন হেলাতলা, কেরেলকাতা ও কুশোডাংগা ইউনিয়ন আওয়ামী লীগ।

দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের দলের বিভিন্ন নেতা কর্মীর সাথে একে অপরের সাথে ব্যাক্তিগত মনোমালিন্যতার জেরে অনেক হেভিওয়েট নেতা কর্মীরা কয়েকটি গ্রুপে বিভক্ত ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা ১ আসন থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনকে নৌকা প্রতীক দিয়েছেন। সকল কষ্ট ভুলে এখন নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে সমর্থন দিয়ে আমরা সবাই একতাবদ্ধ। আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে শক্তিশালী করে রাষ্ট্রীয় ক্ষমতায় আবারও দেখতে চায় এই জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাব। জনসভায় এমন কথা বলেছেন সাজেদুর রহমান খান চৌধুরী মজনু সহ হেভিওয়েট জনপ্রতিনিধিসহ দলীয় আওয়ামী নেতা কর্মীরা।

প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এখানে বিপুল পরিমাণ মানুষের সংশ্লিষ্টতা ও ভালবাসা রয়েছে। এজন্য একজন আরেকজনের সাথে মনোমালিন্য ব্যক্তিগতভাবে থাকতে পারে তবে দলের সাথে শত্রুতা নয়। এজন্য সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। যারা আওয়ামীলীগের কর্মী তাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে নৌকার বাইরে  কাজ করা যাবে না।
কেরেলকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর  সম্পাদক হারুন আর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহফুজা সুলতানা রুবি, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, জেলা আওয়ামী লীগের সদস সদস্য মুন্নি, ৮ নম্বর মাগুরা ইউনিয়ন পরিষদের গণেশ দেবনাথ, ১০ নম্বর কেশরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম,  সহ-সভাপতি কাজী মারুফ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক মোজাফফর হোসেন, শাহ আলম টিটু সহ দাদা উপজেলা আওয়ামী লীগ ও তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধি ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা, লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, যুগীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান,  যুবলীগ নেতা লাভলু রহমান, যুবলীগ নেতা সঞ্জয়, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল,  কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না , যুবলীগের সভাপতি মাসুমুজ্জামান মাসুম, কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন,  কুশোডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, দলীয় আওয়ামী লীগ ও বিভিন্ন পর্যায়ের  রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরার চেহারা পাল্টে দেবো: এমপি রবি
পরবর্তী পোস্ট
খান বাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০তম জন্মবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতা

রিলেটেড পোস্ট

খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...

জুন ১৮, ২০২৬

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting