দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩১
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাবেক সেনাসদস্যের বাড়িতে প্রকাশ্যে হামলা ও ভাংচুর: গৃহবধূ গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১২, ২০২১
ফেব্রুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 340 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় কলেজ মাঠের পূর্ব পাশে সাবেক সেনাসদস্য রবিউল হাসানের বাড়িতে প্রকাশ্যে হামলা চালিয়েছে তার প্রতিবেশীরা। স্থানীয় আব্দুল কুদ্দুসের পরিবারের লোকজন ও তার সমর্থক ছাড়াও বেশ কয়েকজন বহিরাগতকে নিয়ে বৃহস্পতিবার সকালে বাড়ির মধ্যে ঢুকে এই হামলা চালানো হয়। এসময় তাদের হাতে ছিল লাঠিসোটা ইটপাটকেল।

হামলাকারীরা সাবেক সেনাসদস্য রবিউল হাসানের ঘরের টিনের চাল উল্টে ফেলে। ভেতর থেকে ব্যবহার্য্য জিনিসপত্র টেনেহিচড়ে ফেলে দেয় এবং তার স্ত্রী তাসলিমা খাতুন ও দুই মেয়েকে মারধর করে। তারা তাসলিমা খাতুনকে বাড়ির মধ্য থেকে চুলের মুঠো ধরে টেনেহিচড়ে বাইরে আনে এবং তার পরনের কাপড়চোপড় ছিড়ে ফেলে। এসময় তাসলিমা খাতুন ও তার দুই মেয়ে আহত হন। এরই মধ্যে হামলাকারীরা ওই বাড়ির একটি দুধেল গাভীকে পিটিয়ে ধরে নিয়ে যাবার চেষ্টা করে। পরিবারের পক্ষ থেকে তারা বাধা সৃষ্টি করলেই এসব ঘটনা ঘটে। সাবেক সেনাসদস্য রবিউল হাসান আরও জানান, প্রতিবেশীরা ছুটে এলে এবং ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আসার পরপরই হামলাকারীরা চলে যায়। তিনি জানান, ঘটনার সময় তার স্ত্রীর গলার সোনার চেইন ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারীরা। তার বাড়িঘর. আসবাবপত্র ভাংচুর করে অনেক টাকা ক্ষয়ক্ষতি করেছে। এসময় তিনি ও তার ছেলে বাড়িতে না থাকার সুযোগে হামলাকারীরা আরও বেশী করে শাসিয়ে গেছে।

এদিকে পুলিশ সেনাসদস্য রবিউল হাসানের স্ত্রী তাসলিমাকে উল্টো থানায় নিয়ে যায়। পরে সেখানে বসিয়ে একটি মামলা করে বিকালে তাকে জেলহাজতে পাঠায়। এ বিষয়ে জানতে চাইলে ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, গৃহবধূ তাসলিমা বটি হাতে নিয়ে বাড়ির বাইরে আসে। ভিডিও ফুটেজে সেটা ধরা পড়েছে। এসময় দুইজন নারী আহত হন বলে জানান তিনি। তবে রবিউল হাসান জানান, বাড়িতে হামলার পর আত্মরক্ষার জন্য তার স্ত্রী সহ অন্যরা প্রতিরোধ করার চেষ্টা করেন। এসময় তাদেরকে টেনেহিচড়ে বাইরে নিয়ে যাওয়া হয়। বিকালে তিনি থানায় একটি মামলা জমা দিয়েছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা রেকর্ড হয়নি বলে জানা গেছে।

সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট রবিউল হাসান আরও জানান, আব্দুল কুদ্দুস এবং তিনি পাশাপাশি বসবাস করেন। বছর কয়েক আগে আব্দুল কুদ্দুস একটি বহুতল ভবন নির্মান করে মেয়েদের ছাত্রীনিবাস করেছেন। এই ছাত্রীনিবাস থেকে দিনে দুপুরে ও রাতে জানালা দিয়ে বিভিন্ন খাদ্যবর্জ্য, থুতু কাশি, মাথার চুল, পেপসি বোতল সহ নানা অপদ্রব্য বাড়ির মধ্যে ফেলে থাকে। এ নিয়ে বারবার ঝগড়াঝাটি হয়েছে। প্রতিবাদ করার পরও ছাত্রীনিবাস থেকে তা বন্ধ করা হয়নি। বরং আব্দুল কুদ্দুসের উস্কানিতে তারা এ কাজ বাড়িয়ে দিয়েছে। রাতে জানালা খুলে রেখে উচ্চস্বরে গানবাজনা করিয়ে ছাত্রীনিবাসের সদস্যরা প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত ঘটায়। রবিউল হাসান আরও জানান, তিনি বারবার এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। পুলিশ এসে তদন্ত করে প্রতিপক্ষের পক্ষেই কথা বলে গেছেন এবং তাকে জানিয়েছেন, আপনিও একটি বহুতল ভবন তৈরী করুন। তার অভিযোগ, পুলিশ এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার এই ঘটনাগুলো ঘটে। তিনি এর প্রতিকার দাবি করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান প্রার্থী কাশেম’র মোটর শোভাযাত্রা ও গণসংযোগ
পরবর্তী পোস্ট
মনিরামপুরে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন গুরুতর অসুস্থ, দোয়া প্রার্থনা

রিলেটেড পোস্ট

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting