দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদরসারাদেশ

সাপ্লাই পানির ব্যবস্থা সচল রাখতে মূল্য নির্ধারণের লক্ষে মতবিনিময়

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৫, ২০২৩
জুলাই ২৫, ২০২৩ ০ কমেন্ট 437 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাপ্লাই পানির ব্যবস্থা সচল রাখতে মূল্য নির্ধারণের জন্য সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌরসভা হলরুমে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আন্দোলন সংগ্রাম আগে না করে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনার টেবিলে বসে খুব সহজেই সব সমস্যার সমাধান করা যেত। কিন্তু তা না করে আগে আন্দোলন করা আমার মনে হয় ঠিক হয়নি। সাতক্ষীরা পৌরসভা পানির বিল কেন বৃদ্ধি করলো। তাদের সঙ্গে আলোচনা করে তারা সদুত্তর দিতে না পারলে তখন আন্দোলন করা যুক্তিসঙ্গত ছিল। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্যান্য পৌরসভার পানির বিল পর্যালোচনা করে সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের জন্য সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে ২০০ টাকা পানির বিল নির্ধারণ করা হলো। দীর্ঘ ৮ থেকে ১০ মাস সাতক্ষীরা পৌরসভার পানির সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছেনা। তাদেরও তো পরিবার পরিজন আছে। তারাও পৌরসভার নাগরিক তাদের কথাও আমাদের ভাবতে হবে। পানির আয় থেকে তাদের বেতন ভাতা হয়। পৌরসভার অন্য কোন আয় থেকে তাদের বেতন ভাতা হয়না। তাই সার্বিক দিক বিবেচনা করে ও পৌরসভার নাগরিকদের সুবিধার্থে উপস্থিত পৌর কর্তৃপক্ষ ও সম্মানিত নাগরিকবৃন্দের সাথে মতবিনিময় করে সহনীয় পর্যায়ে রাখার সিন্ধান্ত নেওয়া হলো পানির বিল ২০০ টাকা করা হবে।” মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌরসভার পৌরসভার পানি সুপার সেলিম সরোয়ার, সুধাংশু শেখর প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়সহ সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালার যুগুপুকুরিয়ায় ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের অভিযোগ
পরবর্তী পোস্ট
জেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting