দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৮
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাপাটকেলঘাটা

তালার যুগুপুকুরিয়ায় ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৫, ২০২৩
জুলাই ২৫, ২০২৩ ০ কমেন্ট 579 ভিউস

নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলার যুগিপুকুরিয়ায় দীর্ঘদিনের ক্রয়কৃত স্বত্ত্বদখলী সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে একই এলাকার মৃত কেসমত এর ৩ পুত্র রহিম, রউফ ও রফিক এবং মোবারক, লতিফ, মেছের আলী ও মোজাহার গংদের বিরুদ্ধে। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, “তালা উপজেলার শাকদহ মৌজার, জে.এল নং ১০৫ এর এস.এ ১৭৯৪, ডিপি ১৮৮৪ নং খতিয়ানের ১৮৭৫ দাগের রেকর্ডীয় গাতিদার পনাউল্লাহ বিশ্বাস এর নিকট থেকে বিগত ১৯৪৬ সাড়ে ৫২ শতক জমি খরিদ করেন একই এলাকার মৃত আরশাদ আলী। আরশাদ আলীর মৃত্যুর পর উক্ত সম্পত্তির ৩২ শতক তার ৩ পুত্র রজব আলী, নজর আলী ও আনছার আলীর নামে রেকর্ড হয়। বাকী ২০ শতক সম্পত্তি আরশাদ আলীর পুত্র আবু বকর, কন্যা গোলাপী বিবি ও আকুল বিবির নামে রেকর্ড হওয়ার কথা থাকলেও তাদের নামে কোন সম্পত্তি রেকর্ড হয় নি। এ বিষয়ে আরশাদ আলীর মৃত্যুান্তে জমির ওয়ারেশ হওয়া তার পুত্র নজির আলী ও এক্ষণে মৃত রজব আলীর পুত্র মনিরুল, কন্যা মরিয়মের অভিযোগ প্রতিপক্ষরা উক্ত ২০ শতক সম্পত্তি তাদের নামে ভুয়া রেকর্ড করিয়ে নিয়েছেন। উক্ত রেকর্ড বুনিয়াদে উক্ত ২০ শতক সম্পত্তি প্রতিপক্ষ মৃত কেসমত এর ৩ পুত্র রহিম, রউফ ও রফিক এবং মোবারক, লতিফ, মেছের আলী ও মোজাহার গং জবর দখল করছেন বলে মৃত আরশাদ আলীর ওয়ারেশগণ অভিযোগ করেন। উক্ত বিষয়ে ইতিপূর্বে উভয় পক্ষ সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করে। যেসব মামলা এখনো চলমান আছে। এছাড়াও গত ১/০৪/২০২৩ তারিখে সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই শালিশের মাধ্যমে উক্ত ২০ শতক বিরোধীয় সম্পত্তি ভোগ দখল করার জন্য মৃত আরশাদ আলীর ওয়ারেশগণের পক্ষে রায় দেন। এরই মধ্যে বিবাদে জড়িয়ে পড়ছে উভয় পক্ষ। গত বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে মৃত রজব আলীর কন্যা মরিয়মকে মারপিটের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত মরিয়ম বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আহত মরিয়মের পুত্র মাসুদ রানা পাটকেলঘাটা থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা হলেও প্রধান আসামী মনির হোসেন বাদে বাকি সকল আসামী ইতিমধ্যে আদালত থেকে জামিন লাভ করেছেন। উক্ত মারপিটের ঘটনার প্রত্যাক্ষদর্শী দাবিদার রাইমা বেগম ও মারুফা বেগম সাতনদীকে জানান, “মরিয়ম বিবি বাজারে যাওয়ার পথে কামরুলের বাড়ির সামনে পৌছালে মনির হোসেন, রহিম, আলিম, রনি, ইব্রাহিম ও আঞ্জুয়ারা তাকে কথাকাটাকাটির এক পর্যায়ে রেধম মারপিট করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।”
এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গেলে শহিদুল, লতিফ, মাছুমা খাতুন ও হাসিনা বেগম বলেন মরিয়মের নেতৃত্বে তাদের বাড়ির মহিলারা প্রথমে ঝগড়া করতে আসে। একপর্যায়ে মহিলাদের মধ্যে ধস্ত¡স্তির ঘটনা ঘটে। ঔ সময় কোন পুরুষ লোক বাড়ি ছিল না।”
গৃহবধু মাসুমা বেগম বলেন, “আমার বাড়িতে আমার বাচ্চার জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠান ছিল। সেখানে আশেপাশের বাচ্চারা আমন্ত্রিত ছিল। সেখানে মনির হোসেনের মেয়ে সুমাইয়া (১০) মরিয়ম বিবির গায়ে থু থু দেওয়াকে কেন্দ্র করে মরিয়ম বিবি ও তাদের বাড়ির মহিলারা আমাদের বাড়িতে এসে সুমাইয়াকে মারপিট করতে উদ্যত হয়। এক পর্যায়ে সুমাইয়ার মা সহ কিছু মহিলারা আসলে মারামারির ঘটনা ঘটে।”
জমি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে মৃত: মোবারকের পুত্র লতিফ ও মোজাহার আলীর পুত্র শহিদুল জানান, “আমরা আমাদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছি। আমরা তাদের কোন সম্পত্তি জবর দখল করে রাখি নাই।”

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় ২শ গভীর নলকূপ বিতরণ
পরবর্তী পোস্ট
সাপ্লাই পানির ব্যবস্থা সচল রাখতে মূল্য নির্ধারণের লক্ষে মতবিনিময়

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি

জুন ২৬, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting