দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:২১
সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা
মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...
তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র
দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...
শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ
সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...
ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শিক্ষাসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়

কর্তৃক Satnadee Satkhira মে ২৪, ২০২৬
মে ২৪, ২০২৬ ০ কমেন্ট 202 ভিউস

সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষা ও প্রশাসনিক পরিবেশকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন কলেজ গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি মোঃ নুরুল আমিন। আজ রবিবার (২৪ মে) বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অভ্যন্তরীণ প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কলেজের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নিং বডির সভাপতি মোঃ নুরুল আমিন বলেন, সাতক্ষীরা সিটি কলেজ এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গৌরব ও শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে শিক্ষক ও কর্মচারী সকলকে একযোগে কাজ করতে হবে।” তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থার সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে জোর দেন। একই সাথে তিনি শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবি ও সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান কলেজের বর্তমান শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এবং কলেজের সার্বিক উন্নয়নে গভর্নিং বডির নতুন সভাপতির আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারীদের পক্ষে কয়েকজন প্রতিনিধি তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা কলেজের শিক্ষার পরিবেশ সুন্দর রাখা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে গভর্নিং বডির যেকোনো ইতিবাচক সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন, নতুন গভর্নিং বডির নেতৃত্বে সাতক্ষীরা সিটি কলেজ শিক্ষার আলো ছড়াতে আরও এক ধাপ এগিয়ে যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারায়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির  জনসচতনামূলক সভা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে ঈদ উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রিলেটেড পোস্ট

সাতনদী সম্পাদককে মারধরের ঘটনায় হাফিজকে আসামি করে মামলা...

সেপ্টেম্বর ৯, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে দলীয়করণের অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সেপ্টেম্বর ৯, ২০২৬

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা

সেপ্টেম্বর ৯, ২০২৬

মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়...

সেপ্টেম্বর ৯, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

দেবহাটার ২টি বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল...

সেপ্টেম্বর ৯, ২০২৬

শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

সেপ্টেম্বর ৯, ২০২৬

পাটকেলঘাটায় জমির বিরোধে হামলার অভিযোগ

সেপ্টেম্বর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting