দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:১০
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে খানপুর পশ্চিমপাড়ায় সড়ক নির্মাণকাজের...
পাটকেলঘাটার শাকদাহে ইজিবাইক চালকদের বিরুদ্ধে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ
সাতক্ষীরা সদর ও দেবহাটার অবকাঠামো ও শিক্ষা উন্নয়নে...
নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু
পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০২৩
আগস্ট ২৮, ২০২৩ ০ কমেন্ট 426 ভিউস

সাতনদী ডেস্ক: খ্রীষ্ট রাজ গীর্জা, ক্যাথলিক চার্চ-এ উপাসানা শেষে সামাজিক সংগঠন নিয়ে আলোচনাকালে শ্রী পদ সরকারকে খুন জখমের হুমকির অভিযোগ উঠেছে হেনরি সরদারের বিরুদ্ধে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার মৃত বৈরাগীর ছেলে প্রিন্স বৈরাগী। লিখিত অভিযোগে তিনি বলেন আমরা গত ২৭ আগস্ট‘ ২৩ তারিখ রবিবারের উপাসনায় আসি সন্ধ্যা ৭টার সময়। সে সময় উপাসানা শেষে হেনরী সরদার সাতক্ষীরা কেন্দ্রীয় সক্রিয় খ্রীষ্টিয় সমাজ নামে স্ব-ঘোষিত কমিটির তালিকা প্রকাশ করতে গেলে গির্জায় উপস্থিত খ্রীষ্টানরা প্রতিবাদ জানায়। এসময় হেনরি সরদার এর নির্দেশে অন্যান্যরা শ্রী পদ সরদার, রিপন সরদার, সুজন হাল্দার, মার্কুশ বৈরাগী, প্রিন্স বৈরাগী, পিউস গাইনসহ অনেককেই খুন জখমসহ জান মালের ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদর্শণ করে। তার এধরনের হুমকির ঘটনায় গত ২৭ আগস্ট‘২৩ তারিখে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করি। তিনি আরো বলেন নব্বই এর দশক হতে আজ অবধি আমাদের খ্রীষ্টান সম্প্রদায়ের অর্থ সম্পদ আত্মসাৎ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, ধর্মীয় ও আর্থিক প্রতিষ্ঠানে নিজেকে জড়িত রেখে তিনি দীর্ঘদিন যাবত নানা অপরাধ মূলক তৎপরতা চালিয়ে আসছেন বিধায় অত্র এলাকায় অনেকের ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছেন। হেনরী সরদার ইতোমধ্যেই স্থানীয় এলাকায় সমাজের সব চাইতে বিতর্কিত ব্যক্তি। তার অপকর্ম ও অপরাধের প্রতিবেদন সাতক্ষীরা জেলাসহ দেশের অন্যান্য জাতীয় পত্রিকা গুলোতে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এধরনের বহু ঘটন অঘটন পটিয়সি হেনরি সরদারের বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগ। বর্তমানে সাতক্ষীরা কেন্দ্রীয় সক্রিয় খ্রীষ্টিয় সমাজের সভাপতি হিসাবে দাবি করায় (যাহা খুলনা ধর্ম প্রদেশের মহামান্য বিশপ জেমন্স রমেণ বৈরাগী ও খ্রীষ্টরাজার গির্জা, ক্যাথলিক চার্চ সাতক্ষীরার পালক পুরোহিত ফাদার লরেন্স ভালোত্তি’র অনুমতি এবং অনুমোদন ছাড়াই জোরপূর্বক নামের তালিকা প্রকাশ করতে যান। ফলে মিশন এলাকা চরম অশান্তি বিরাজ করছে। বর্তমানে হেনরি সরদার খ্রিষ্টান সমাজের স্ব-ঘোষিত সভাপতি দাবী করে ক্ষমতার দাপট দেখিয়ে বিবেকহীন কাজ করে যাচ্ছে এবং তার আত্নীয় স্বজনের সহযোগিতায় মিশন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এলাকার লোক তার এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার শান্তি প্রিয় লোকদের হয়রানি করা হচ্ছে। সে জন্য খ্রিষ্টান সমাজের নেতৃস্থানীয় এবং সরকারী পর্যায়ের বিভিন্ন মহলের কাছে মিশন এলাকার জনগণের আবেদন তারা যেন হেনরি সরদার কে প্রতিহত করে। যাতে করে মিশন এলাকার জনগন শান্তিতে বসবাস করতে পারে। বর্তমানে এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকাবাসীর পক্ষ থেকে হেনরি সরদারের অত্যাচার থেকে রক্ষা পেতে এবং মিশন এলাকা শান্তি ফিরিয়ে আনতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালার ধানদিয়া ইউনিয়নে জাতীয় পার্টির সাংগঠনিক সভা
পরবর্তী পোস্ট
কুলিয়ায় ঘর সংষ্কার করতে বাঁধা ও ঘর ভাঙচুর, মারপিটের অভিযোগ

রিলেটেড পোস্ট

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...

জুলাই ৩, ২০২৬

সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে খানপুর পশ্চিমপাড়ায় সড়ক নির্মাণকাজের...

জুলাই ৩, ২০২৬

পাটকেলঘাটার শাকদাহে ইজিবাইক চালকদের বিরুদ্ধে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ

জুলাই ৩, ২০২৬

সাতক্ষীরা সদর ও দেবহাটার অবকাঠামো ও শিক্ষা উন্নয়নে...

জুলাই ৩, ২০২৬

পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...

জুলাই ৩, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting