দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৩৯
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ৭৩ মামলার আসামি নুরুল হুদা মেয়রপ্রার্থী!

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১২, ২০২১
ফেব্রুয়ারি ১২, ২০২১ ০ কমেন্ট 317 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মধ্যে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও বিএনপিসহ স্বতন্ত্র অন্য দুই প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। নৌকা প্রতীকে শেখ নাসেরুল হক ও হাতপাখা প্রতীকের এস এম মোস্তাফিজ উর রউফের বিরুদ্ধে কোনো মামলা নেই।

তবে ধানের শীষ প্রতীকসহ ৩ প্রার্থীর নামে রয়েছে একাধিক মামলা। এর মধ্যে এককালের সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. নুরুল হুদা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের হলফনামায় ৭৭টি মামলার মধ্যে ৭৩টি মামলা বিচারাধীন রয়েছে বলে উল্লেখ করেছেন। এ ছাড়া বিএনপির ধানের শীষ প্রতীক মো. তাজকিন আহমেদের দুটি মামলা বিচারাধীন রয়েছে। অপর স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ পথিকের নাসিম ফারুক খান মিঠুর চারটি মামলার মধ্যে দুটি মামলায় বিচারাধীন রয়েছেন।

হলফনামার তথ্যানুযায়ী, মো. নুরুল হুদা বিএসসি পাস। সদর উপজেলার উত্তর পলাশ ফুলে মোহাম্মদ নজিবর রহমানের পুত্র তিনি। ব্যাংক, বন্ধু বান্ধব বা অন্য কারোর কাছে তার দায় দেনা নেই। পেশায় তিনি একজন কাঠ (কাঠ ক্রয়) ব্যবসায়ী। নগদ ৮ লাখ টাকা আছে তার। এ ছাড়া মোটরযান ১টি, টিভি-ফ্রিজ আছে ৪০ হাজার টাকার। খাট-আলনা ও শোকেজ আছে ২৫ হাজার টাকার। ব্যবসা থেকে বাৎসরিক আয় ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে তার শেয়ার ক্রয় করা আছে। তা থেকে তিনি বছরে ৫০ হাজার টাকা আয় করেন।

স্বতন্ত্র প্রার্থী স্বশিক্ষিত নাসিম ফারুক খান মিঠু সাবেক যুবদল নেতা ও সদর উপজেলার দক্ষিণ পলাশপোলের আব্দুস সুবহান খানের পুত্র তিনি। হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে চারটি মামলার মধ্যে দুটিতে তিনি খালাস পেয়েছেন। অন্য দুটি মামলা বিচারাধীন রয়েছে। তার বার্ষিক আয় এক কোটি ২ লাখ ৬১ হাজার ৬০০ টাকা।

বর্তমান মেয়র তাজকিন আহমেদ চিশতী বিএনপি মনোনীত (ধানের শীষ প্রতীকে) প্রার্থী। তিনি এলএলবি অনার্স পাস। তার নামে ২টি ফৌজদারি মামলা বিচারাধীন আছে। তার বার্ষিক আয় ৪ লাখ ৮০ হাজার টাকা।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। ভোটারদের কাছে তিনি ক্লিন ইমেজের প্রার্থী। বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা।

ইসলামী আন্দোলনের প্রার্থী এস এম মুসতাফীজ-উর রউফ। তিনি হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন। বিএ পাস এই প্রার্থীর নামে কোনো মামলা নেই। চিকিৎসা খাতে তিনি তার বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ টাকা।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবীর জানান, সাতক্ষীরা পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন। এর মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ জন আর পুরুষ ৪৩ হাজার ৪১৮ জন।

আগামী ১৪ তারিখে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৭টি ভোট কেন্দ্রের ২৪৮ বুথে ভোট গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যে কারণে প্রেমিককে বটি দিয়ে ৫ খণ্ড করে শাহনাজ
পরবর্তী পোস্ট
আশাশুনিতে বড়দল বিদ্যা নিকেতনের উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting