দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৯
শ্যামনগরে একমাসে ১৯ ডেঙ্গুরোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...
সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় সাংবাদিক ইয়ারবকে হত্যার হুমকি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৪, ২০১৯
আগস্ট ৪, ২০১৯ ০ কমেন্ট 350 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক : সাতক্ষীরা সদরের তুজুলপুর এলাকার বাসিন্দা সাংবাদিক ও সমাজসেবক ইয়ারব হোসেনকে কাফনের কাপড় পাঠিয়ে সাতদিনের মধ্যে হত্যার হুমকি দিয়েছে দূর্বত্তরা।
সাংবাদিক ইয়ারব হোসেন তুজুলপুর এলাকার মৃত. ইসহাক মোড়লের ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি। এছাড়া তুজুলপুর কৃষক ক্লাব ও গাছের পাঠশালার পরিচালক।
হত্যার হুমকি দেওয়া চিঠিতে লেখা রয়েছে, ইয়ারব, সুমন সানার পেছনে লাগলে তোর অবস্থা নজরুলের মতো হবে। নজরুলকে মেরেছি রাস্তায়। তোকে মারবো তোর নিজ বাড়িতে। তোর সময় আছে মাত্র সাতদিন। কাফনটা পাঠালাম। রেখে দিস। ইতি তোর যম।
শুক্রবার জুম্মার নামাজের আগে অজ্ঞাত দূর্বত্তরা তুজুলপুর মসজিদের বারান্দায় সাংবাদিক ইয়ারব হোসেনের নামে একটি প্যাকেট রেখে যায়। ইয়ারব হোসেন ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। মসজিদের ইমাম আমীর হোসেন প্যাকেটটি নিজ হেফাজতে রাখেন। শনিবার সন্ধ্যায় প্যাকেটটি ইয়ারব হোসেনের হাতে দেন মসজিদের ঈমাম। এরপর বেরিয়ে পড়ে হত্যার হুমকির ঘটনা।
প্যাকেটটিতে ছিল তিন খন্ড কাফনের কাপড়, আতর, সাবান, কর্পুর, গোলাপ পানি, সুগন্ধি, সুরমা।
সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, ২০১৩ সালে জামায়াত-শিবিরের ক্যাডাররা আমাকে মারপিট করে মৃত ভেবে ফেলে রেখে যায়। ওই ঘটনায় মামলাও হয়। সে মামলায় অনেক আসামী এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে। কেউবা জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছে। ধারণা করছি জামায়াত-শিবিরের চক্রটি এই হুমকি দিয়েছে।
তিনি বলেন, চিঠিতে সুমন সানার নাম উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয়েছে। সুমন সানা একজন ইউপি সদস্য। তার সাথে আমার বন্ধুত্ব রয়েছে। গত ২২ জুলাই আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলামকে দিবালোকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নজরুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারাই আমাকে হুমকি দিয়েছে বলে মনে করছি। শনিবার রাতে ছাত্রলীগ নেতাদের উপর গুলি করে হামলা চালিয়েছে শিবির ক্যাডাররা। সব মিলিয়ে আবারও আতঙ্ক শুরু হয়েছে গোটা সাতক্ষীরা জুড়ে।
ঘটনার বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আলামত হিসেবে হুমকি দেওয়া প্যাকেটটি জব্দ করা হয়েছে। এছাড়া বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
পরবর্তী পোস্ট
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

রিলেটেড পোস্ট

সেবা দেওয়ার সময়ই অফিসে ধূমপান, সাতক্ষীরা সদর সমাজসেবা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 

সেপ্টেম্বর ৭, ২০২৬

জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সীরাত মাহফিল

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় এক বৃদ্ধাকে গভীর রাতে তালা দিয়ে ঘরে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে...

সেপ্টেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting