দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় বোরো ধানের পাতায় বøাষ্ট রোগ ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২২
মার্চ ২০, ২০২২ ০ কমেন্ট 323 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলায় বোরো ধানের পাতায় বøাষ্ট রোগ দেখা দিয়েছে। ধান গাছ আক্রান্ত হতে না হতেই মাঠ কি মাঠ পাতা সাদা ও লাল হয়ে পুড়ে যাচ্ছে।ফলে কৃষকদের মাথায় হাত উঠেছে।

সরেজমিনে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাতক্ষীরা সদরের যোগরাজপুর, উত্তর দেবনগর, আখড়াখোলা, তুজুলপুর, মাধবকাটি ও রামেরডাঙাসহ বিভিন্ন বিলে যেয়ে দেখা গেছে বোরো ধানের খেতে বিশেষ করে ২৮ ধানের পাতা শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে। ধান গাছ ক্রমশঃ ছোট হয়ে যাচ্ছে।  কোন দিশা না পেয়ে অনেকেই বিভিন্ন ধরণের কীটনাশক ¯েপ্র করছেন। তবে সফলতা পাচ্ছেন না বলেই অভিযোগ অনেক চাষীদের।

যোগরাজপুর গ্রামের সাবান আলী জানান, তিনি এবার চার বিঘা জমিতে ২৮ ধানের চাষ করেছেন। দু’ সপ্তাহ আগে বিনেরপোতা, নগরঘাটা এলাকায় ধানে বøাষ্ট রোগ দেখা দিয়েছে মর্মে তিনি তার মেয়ের কাছ থেকে জানতে পারেন। তার তিন দিন না পেরোতেই নিজের খেতে ধানের পাতা সাদা হতে দেখেন। কোন উপায় না দেখে আলাপ করেন কয়েকজন কৃষকের সাথে। তারা বিষয়টি নিয়ে কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। সে অনুযায়ি তিনি ইউরিয়া সারের সঙ্গে কীটনাশক ফসত্রিন ও উল্কা মিশিয়ে ধান খেতে ছড়িয়েছেন। এতে তার বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ৪০০ টাকা। এর আগে তিনি ভৃতাকো ¯েপ্র করেছিলেন। এক সপ্তাহ কেটে গেলেও বøাষ্ট রোগ কমেছে এটা বলতে পারছেন না। বরং ধান গাছ আরো বেশি আক্রান্ত হচ্ছে।

একই গ্রামের নূর মোহাম্মদ জানান, তিনি তিন বিঘা জমিতে ২৮ জাতের বোরো চাষ করেছেন। আগামি ১০ থেকে ১২ দিনের মধ্যে ধানে ফুল আসবে। অথচ এক সপ্তাহ আগে থেকেই পাতা বøাষ্ট রোগে গাছ সাদা হয়ে কুঁকড়ে যাচ্ছে। নাটিভো, ট্রুফার ছড়িয়ে বা ফিনিয়া ¯েপ্র করেও কোন লাভ পাচ্ছেন না। এ অবস্থা চলতে থাকলে ধান তো নয়ই, বিচালি পাওয়া কঠিন হয়ে যাবে। তাতে দোকানে বকেয়া পরিশোধ করতে পারবেন না। একইভাবে উত্তর দেবনগরের তাপস দাস, ছাতিয়ানতলার আনন্দ দাস উদ্বেগ প্রকাশ করে বলেন, তারা যে ধান লাগিয়েছেন তাতে পাতা বøাষ্ট রোগে আক্রান্ত হয়ে খেত সাদা হয়ে গেছে। কোন ঔষধে কাজ হচ্ছে না। এ ধান দিয়ে তাদের ১২ মাস চলে উল্লেখ করে বলেন, এর আগে কখনো পাতা বøাাষ্ট রোগে তাদের ক্ষতি হয়নি।

তুজুলপুরের মোখলেছুর রহমান ও মাধবকাটির গোপাল দাস জানান, তাদের খেতে পাতা বøাষ্ট রোগ দেখা গেলেও তা মারাত্মক আকার ধারণ করার আগেই প্রতিকার করতে পেরেছেন। যারা জমিতে বেশি পরিমান ইউরিয়া সার ব্যবহার করেছেন তাদের ধানই বেশি বøাষ্ট রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। তারা ডিএসপি ও পটাশ বেশি ব্যবহার করায় জমি লবণাক্ত কম হয়েছে । ফলে সামান্য আক্রান্ত হলেও ধান গাছ আবার স্বাভাবিক হয়ে উঠছে। তবে বর্তমানে দিনে গরম, রাতে শীত ও সকালে কুয়াশার ফলে বøাষ্ট রোগ হওয়ার আরো একটি কারণ বলে তারা মনে করেন।

এ ব্যাপারে ঝাউডাঙা ইউনিয়ন বøক সুপারভাইজার কিরণ কান্তি সরকার বলেন, বোরো ধান সাধারণতঃ পাতা বøাষ্ট, গীট বøাষ্ট ও শিস বøাষ্ট রোগে আক্রান্ত হতে দেখা যায়। এবার তুজুলপুর, যোগরাজপুর, আখড়াখোলাসহ বিভিন্ন বিলে পাতা বøাষ্ট রোগ দেখা দিলেও তা খুব বেশি নয়। কৃষকদের নাটিভো, ট্রুফার ও ফিনিয়া ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এতে সুফল ও পাচ্ছেন অনেকে। তবে গরম, ঠান্ডা ও কুয়াশাজনিত আবহাওয়ার  কারণে এ রোগ দেখা দিচ্ছে। দক্ষিনা বাতাস শুরু হলে রোগের প্রাদুর্ভাব আস্তে আস্তে কমে যাবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ইসু মিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনালে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন
পরবর্তী পোস্ট
আমাদের সব সময় আনন্দ উচ্ছল থাকার চেষ্টা করতে হবে- শেখ মফিজুর রহমান

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting