দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫২
দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...
সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে
তালা প্রশাসনের সীমানা প্রাচীরে অবরুদ্ধ পরিবার: হাইকোটে রিট
আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন
সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা
পাইকগাছায় আলোচনা সভা, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় প্রবাসী পুত্রের সন্ধান ও আদম ব্যবসায়ীর গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৭, ২০১৯
আগস্ট ১৭, ২০১৯ ০ কমেন্ট 329 ভিউস

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ মাস নিখোঁজ মালয়েশিয়া প্রবাসী সন্তানের সন্ধানের দাবিতে ও আদম ব্যবসায়ী চিহ্নিত প্রতারক সাতক্ষীরার পাটকেলঘাটার মধু শেখের দেশ ত্যাগে বাধাসহ তাকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, পাটকেলঘাটা থানার খোর্দ্দ গ্রামের কওছার আলী খানের স্ত্রী ও সন্তান হারানো মা সুফিয়া বেগম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা অতিদরিদ্র পরিবারের হওয়ায় একটু স্বচ্ছলতার ফেরাতে আমার বড় পুত্র হযরত আলী খানকে বিগত ১০ বছর পূর্বে মালয়েশিয়া পাঠায়। এরপর থেকে সে নিয়মিত কাজ করে বাড়িতে টাকা পাঠাতো। আমার পুত্র অতিপরিশ্রমি হওয়ার কারণে গত ৪ বছর পূর্বে মালয়েশিয়া প্রবাসী আদম ব্যবসায়ী চিহ্নিত প্রতারক পাটকেলঘাটার কাশিপুর গ্রামের আব্দুল হাই শেখের পুত্র মুধ শেখ @ শেখ রাজ্জাক তাকে তার কাছে ডেকে নেয়। তার সাথে কিছুদিন কাজ করার সুবাদে খুটি নাটি বিষয়ে আমার পুত্রের সাথে মধু শেখের বিরোধ হয়। এরই জেল ধরে মধু আমার পুত্রকে মারপিট করে বাংলাদেশ টাকা প্রায় ১০ হাজার টাকা তার চিকিৎসার জন্য খরচ করেছে বলে আমাকে মোবাইলে জানায়। পরবর্তীতে বিষয়টি মিমাংসা হয়ে যায় বলে মধু আমাকে ফোন করে জানান। কিন্তু এরপরও আমার পুত্র পূর্বের মত আমার সাথে যোগাযোগ করত না। মাঝে মধ্যে গোপনে মোবাইলে করে বলতো, মা মধু শেখ ও তার সহযোগী লিপটন বিশ^াস আমার উপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে। তারা আমার যে কোন ধরনের ক্ষতি করতে পারে। যদি আমার কোন ক্ষতি হয় তাহলে মধু শেখ ও লিপটনকে ধরবে। গত বছর ১২ রমজানের পর থেকে দীর্ঘ প্রায় ১১ মাস আমার পুত্রের আর কোন সন্ধান পাচ্ছি না। মধুকে ফোন করলে সে বলে, তোমার ছেলে এখন ৬২ তলার উপরে রয়েছে, এখন কিভাবে কথা বলাবো। পরে বলে আমাকে ৬০ হাজার টাকা দাও আমি এই কুরবানি ঈদে হযরতকে সাথে নিয়ে বাড়ি আসবো। কিন্তু কুরবানি ঈদে মধু বাড়ি আসলেও আমার ছেলেকে সাথে আনেনি। তখন আমি মধুর বাড়ি গিয়ে তার পায়ে ধরে বলি বাবা আমার ছেলে কৈ। তখন মধু বলে, আমি তাকে জেলে পাঠিয়েছি। এরপরই মধু শেখ কাশিপুর এলাকার শফি ও মধুর মাধ্যমে আমাকে জানায়, ছেলের সন্ধান করে কোন লাভ হবে না। ৫লক্ষ টাকা দিচ্ছি এতে বিষয়টি মিমাংসা করে নাও। এতে আমি কান্নাকাটি করলে মধু আমরা যাতে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করি সে জন্য মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় মস্তান তরিকুল ও তার বাহিনীকে ভাড়া করে তাদের মাধ্যমে আমাদেরকে খুন জখমের হুমকি প্রদর্শন করে যাচ্ছে।
তিনি বলেন, আমি একজন অসহায় বৃদ্ধা মাতা। আমার ছেলে যদি বেঁচে থাকবে বা জেল খানায় থাকবে তা হলে কেন মধু ৫লক্ষ টাকায় মিমাংসার প্রস্তাব দিচ্ছে বা মস্তান ভাড়া করে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছেন ? আমার বড় পুত্রের অর্থে আমাদের গোটা পরিবার চলে। অথচ সে দীর্ঘদিন নিখোঁজ। তার কোন সন্ধান পাচ্ছি না। তার সন্ধান না পেয়ে গত ২৭.৭.২০১৯ তারিখে আমি পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু প্রায় ২০ দিন অতিবাহিত হলেও এবিষয়ে থানার পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমি আশংকা করছি ওই মধু ও তার সহযোগী লিপটন আমার পুত্রকে হত্যা করে লাশ গুম করেছে। এখন সে আবারও গোপনে মালয়েশিয়া যাওয়ার পায়তারা চালাচ্ছে।
তিনি এসময় তার সন্তান ফেরতের দাবিতে এবং মধুর দেশ ত্যাগে বাধাসহ তার গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে এ সময় সুফিয়া বেগমের পরিবারের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে হুমকি দেওয়ায় থানায় জিডি
পরবর্তী পোস্ট
বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনির বাইনতলায় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনিতে অপহরণ মামলার  আসামিসহ গ্রেফতার ৬ 

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting