দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:০৭
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় গ্রাম আদালতে ১১ হাজার ৩০১টি মামলার রায়

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২১
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ০ কমেন্ট 375 ভিউস

নিজস্ব প্রতিবেদক: গ্রাম এলাকার ছোট খাটো সমস্যা ও বিরোধ মীমাংসার জন্য প্রতিষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের গ্রাম আদালত ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এর ফলে পুলিশ ও বিচারিক আদালতে মামলার জটও কমছে। এই ধারাকে অব্যাহত রেখে তৃনমূল পর্যায়ের বিচার লাভ করে দেশের দরিদ্র মানুষ লাভবান হতে পারবে।
বুধবার সকালে সাতক্ষীরা সার্কিট হাউজে গ্রাম আদালত বিষয়ক এক অবহিতকরন সভায় এসব কথা বলা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তানজিন্নুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘গ্রাম আদালত আইন ও নারীবান্ধব গ্রাম আদালত সম্পর্কে গনমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও জেলা সমন্বয়কারী এসএম রাজু জোবেদ। জেলা প্রশাসক বলেন সমাজে বিচার এবং শান্তি নিশ্চিত করতে পারলে এসডিজি অর্জন করা সম্ভব। তিনি বলেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে তৃনমূল পর্যায়ে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে। জেলা প্রশাসক বলেন সমাজে মধ্যস্বত্ত্ব ভোগীদের কারনে ছোটখাটো মীমাংসাযোগ্য বিষয়গুলি নিয়ে একাধিক মামলা সৃষ্টি হয়ে থাকে যা আদালতে একটি বোঝা হয়ে দাঁড়ায়। তিনি বলেন, এই বোঝা কমাতে তৃনমূল পর্যায়ের মানুষকে সচেতন হতে হবে এবং কম খরচে অল্প সময়ের মধ্যে সঠিক বিচার পাওয়া যাবে।
অবহিতকরন সভায় জানানো হয়, দেশের ৩০টি জেলায় গ্রাম আদালত কার্যক্রম প্রচলিত রয়েছে ২০০৬ সাল থেকে। সাতক্ষীরা জেলায় চারটি উপজেলায় ২০১৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত গ্রাম আদালতে ১১ হাজার ৪৭৭টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ৩০১টি। রায় বাস্তবায়ন হয়েছে ৯ হাজার ৭২৭টি এবং চলমান রয়েছে ১৭৬টি মামলা। ৯০ দিন সময়সীমা নির্ধারনের পরও বিশেষ কারনে এই বিচারের মেয়াদ ১২০দিন পর্যন্ত বর্ধিত করা যেতে পারে উল্লেখ করে অবহিতকরন সভায় আরও বলা হয়, ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারকমন্ডলী ৪:১ অনুপাতের ভিত্তিতে রায় নির্ধারন করে থাকেন। গ্রাম আদালতের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারী এবং দরিদ্র পরিবারসমূহ সুবিধা ভোগ করছেন। এ বিষয়ে গনমাধ্যম কর্মীদের আরও বেশী করে রিপোর্ট লিখে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রাণসায়র খাল নকশা অনুযায়ী খননের দাবিতে মানববন্ধন
পরবর্তী পোস্ট
কি ঘটেছিলো সেই দিন ? শ্যামনগরে চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক লাঞ্চিতের ঘটনা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting