দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:২৩
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীতে সুধি সমাবেশ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৪, ২০১৯
ডিসেম্বর ২৪, ২০১৯ ০ কমেন্ট 326 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ইত্তেফাকের অবিনাশী প্রেরণা ও তীর্যক শিরোনামযুক্ত খবর বাংলাদেশে ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে এগিয়ে দিয়েছে। দৈনিক ইত্তেফাক সেদিন জনমানুষের কথা বলে জনপ্রিয়তার শীর্ষে ওঠে। নিরন্তর সংগ্রামের কথা উচ্চারন করে দৈনিক ইত্তেফাক হয়ে ওঠে জাতীয় সম্পদ।
মঙ্গলবার সাতক্ষীরায় দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে এ কথা বলেন অভ্যাগত অতিথিরা। তারা বলেন ইত্তেফাকের জন্মের সাথে জড়িয়ে রয়েছে তৎকালিন মুসলিম লীগ বিরোধী রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ ও পরে আওয়ামী লীগ। আর এর সাথে একই সমান্তরালে জড়িয়ে আছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানি, হোসেন শহিদ সোহরাওয়ার্দি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তফাজ্জল হোসেন মানিক মিয়ার নাম। ইত্তেফাকের জন্মের পর থেকে ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন , ৫৮ এর সামরিক শাসন, ৬২ এর ছাত্র আন্দোলন , ৬৪ এর সাম্প্রদায়িক দাঙ্গা, ৬৬ এর ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণআন্দোলন , ৭০ এর সাধারণ নির্বাচন এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সাথে এককভাবে জড়িয়ে থেকে দৈনিক ইত্তেফাক হয়ে ওঠে গনমানুষের মুখপাত্র।
সাতক্ষীরা প্রেসক্লাবের সম আলাউদ্দিন মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন দৈনিক ইত্তেফাক স্বাধিকার আন্দোলনে ভূমিকা রেখেছে। এই আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে মানিক মিয়া জেল জুলুমের শিকার হয়েছেন। পাকিস্তানিরা ইত্তেফাক ভবন ও নিউনেশন প্রেস পুড়িয়ে দিয়ে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দিয়েছিল। তারা গ্রেফতার করেছিল ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়াকে। এরপরও মানিক মিয়া পাকিস্তানিদের রক্তচক্ষুর তোয়াক্কা না করেই তার ক্ষুরধার লেখনী চালিয়ে যান। ইত্তেফাক আমাদের প্রেরণা উল্লেখ করে তিনি সাংবাদিকদের আদর্শচ্যূত না হবার আহবান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন ইত্তেফাকের আদর্শিক পথ বাঙ্গালি জাতির অগ্রযাত্রার পথ। তিনি বলেন ইত্তেফাকের আদর্শ জাতিকে ভাষার জন্য আন্দোলন , মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে অনন্য ভূমিকা রেখেছিল।
বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন বলেন দৈনিক ইত্তেফাক আমার ছেলে বয়স থেকে সংবাদপত্র পড়তে শিখিয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহি । এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সাধারন সম্পাদক আবদুল বারী, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম সহ সাংবাদিক ও সুধিজন । এর আগে সুধি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জনতা ব্যাংকে ডিজিএম পদে পদোন্নতি হওয়ায় ফুলেল শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় টেকসই ল্যান্ডস্কেপ বিষয়ক কর্মশালা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

অক্টোবর ৪, ২০২৬

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting