দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:০৮
সাংবাদিক আলিম আর নেই
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় অর্থের বিনিময়ে পোষ্ট মাষ্টার নিয়োগ: প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২১, ২০১৯
আগস্ট ২১, ২০১৯ ০ কমেন্ট 435 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ডাকঘরের প্রধান পরিদর্শক অরুন কৃষ্ণ কর্তৃক মোটা অংকের অর্থের বিনিময়ে ভালুকাচাঁদপুর শাখা ডাকঘরে ৬০ বছরের এক বৃদ্ধকে পোষ্ট মাষ্টার (ই.ডি.এ) পদে নিয়োগ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলার ভালুকাচাঁদপুর গ্রামের কামরুজ্জামানের মেয়ে আম্বিয়া খাতুন।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ভালুকাচাঁদপুর ডাকঘরের ই.ডি.এ পদে নিয়োগের জন্য প্রধান শাখা কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে উক্ত পদে এক মাত্র মহিলা প্রার্থী হিসেবে আমি আবেদন করি। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২৯/০৩/২০১৯ তারিখে লিখিত পরীক্ষায় আমিসহ ৯ জন প্রার্থী অংশ গ্রহন করি। এর মধ্যে বৃদ্ধ অসিত কুমারও অংশ গ্রহন করেন। কিন্তু পরীক্ষা শেষে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট তারিখে পরীক্ষার ফলাফল দেওয়ার কথা থাকলেও সেদিন ফলাফল প্রকাশ না করে সাতক্ষীরা প্রধান ডাকঘরের পরিদর্শক দূর্ণীতিবাজ অরুন কৃষ্ণ বলেন, পরীক্ষায় অংশ গ্রহনকারীদের মধ্যে প্রথম হয়েছেন শরিফুল ইসলাম। কিন্তু তিনি তো এ চাকুরী করবেন না সে কারনে সেখানে অসিত কুমারকে নিয়োগ দেয়া হল। অথচ একমাত্র মহিলা প্রার্থী হিসেবে আমার সেখানে অগ্রাধিকার থাকার কথা।
তিনি আরো বলেন, লিখিত পরীক্ষার আগের দিন সাতক্ষীরা ডাকঘরের প্রধান পরিদর্শক দূর্ণীতিবাজ অরুন কৃষ্ণ পোষ্ট মাষ্টার রহিমা খাতুনের মাধ্যমে আমার কাছে ঘুষের প্রস্তাব দেন। কিন্তু আমি দরিদ্র পরিবারের হওয়ায় তার চাহিদা মত টাকা না দিতে পারায় আমাকে চাকুরিটা দেয়া হয়নি। শুধু আমাকে নয় যিনি তিল তিল করে ওই শাখাটি দাড় করিয়েছিলেন সেই প্রতিবন্ধী রহিমার সন্তানকেও চাকুরিটা দেওয়া হয়নি। অগ্রাধিকার ভিত্তিতে রহিমার সন্তানকে চাকুরি হওয়ার কথা আর তা না হলে একমাত্র মহিলা প্রার্থী হিসেবে আমার চাকুরিটা হওয়ার কথা থাকলে তা হয়নি। কারন আমরা দু জনই পরিদর্শক অরুন কৃষ্ণের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারেনি। এই সুযোগে মোটা অংকের অর্থের বিনিময়ে একটি কোম্পানীতে চাকুরীরত ৬০ বছরের বৃদ্ধ অসিত কুমারকে নিয়ম বর্হিভুতভাবে চাকুরিটা দিলেন পরিদর্শক অরুন কৃষ্ণ। এমতাবস্থায় আমি একজন অসহায় বেকার নারী হিসেবে ওই নিয়োগ বাতিল করে প্রকৃত দাবীদার ও যোগ্য ব্যক্তিকে ওই পদে নিয়োগ দানের দাবীতে প্রধানমন্ত্রী ও ডাকবিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় নব মুসলিমকে মিথ্যা মামলায় হয়রানি চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
পরবর্তী পোস্ট
আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তথ্য দিয়ে সহযোগিতা করুন- সাতক্ষীরা পুলিশ সুপার

রিলেটেড পোস্ট

সাংবাদিক আলিম আর নেই

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সেপ্টেম্বর ১১, ২০২৬

ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...

সেপ্টেম্বর ১১, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি

সেপ্টেম্বর ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting