দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:০১
কালিগঞ্জে বিএনপি নেতা ‘ছোট বাবু’ স্থায়ীভাবে বহিষ্কার
সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...
দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি...
ব্লিস হাসপাতালে দেড় মাসের ব্যবধানে ফের আগুন, অক্সিজেন...
শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...
সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 
তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’
সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...
নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...
সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক, ৫০ হাজার টাকা জরিমানা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৬, ২০২৬
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ০ কমেন্ট 29 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় নকল ও ভেজাল সার-কীটনাশক তৈরি ও বাজারজাতের অভিযোগে মশিয়ার রহমান মোড়ল নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। এ সময় তার বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল কৃষি উপকরণ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তালা উপজেলার তৈতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মশিয়ার রহমান মোড়লের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন জাইন উদ্দিন মোহাম্মদ যিয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত), সিপিসি-১, র‌্যাব-৬, সাতক্ষীরা।

র‌্যাব সূত্রে জানা যায়, অভিযানে বাড়ি থেকে নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের নাম ও মোড়ক ব্যবহার করা কার্ডন প্লাস, নেচার অ্যান্ড কেয়ার অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের ক্যাটলিন, এবিসি এগ্রোভেট ডিভিশনের সুলবেন, আল-কেমি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিস কার্ব, পাওয়ার শট, এমি-টপ, পাইডিনো প্লাস, উইনকডসহ বিভিন্ন পণ্য রয়েছে।

অভিযোগ রয়েছে, এসব নকল কৃষি উপকরণ বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে বাজারজাত করা হতো।

আটক মশিয়ার রহমান মোড়ল লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি মেসার্স জাকির ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে জড়িত।

অভিযান শেষে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাতের দায়ে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেন।

এ ছাড়া জব্দ করা প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল কৃষি উপকরণ ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি. এম. শাওন।

নকল ও ভেজাল কৃষি উপকরণ ব্যবহারে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। কৃষি উপকরণের মান নিশ্চিত করতে এবং নকল-ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা রাজীব হোসেন রাজু
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে বিএনপি নেতা ‘ছোট বাবু’ স্থায়ীভাবে বহিষ্কার

রিলেটেড পোস্ট

দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

ব্লিস হাসপাতালে দেড় মাসের ব্যবধানে ফের আগুন, অক্সিজেন...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting