দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:১৩
ডুমুরিয়ায় মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার মোটরসাইকেল চালক নিহত, আহত...
সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে...
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৪, ২০২৬
জুলাই ৪, ২০২৬ ০ কমেন্ট 8 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দুই দফা দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি করেছেন সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং: বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সারাদিন অফিসে কাজ করেও মাসে মাত্র ৪,৪৬০ টাকা বেতন পাই, যা দৈনিক হিসেবে মাত্র ১৫০ টাকা। বর্তমান বাজারের যে পরিস্থিতি, তাতে এই সামান্য টাকায় পরিবার ও ফ্যামিলি চালানো আমাদের জন্য চরম কষ্টকর হয়ে পড়েছে। সরকারি দপ্তরে চাকরি করেও আমাদের শ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্যের শিকার হলেও কর্তৃপক্ষ আমাদের দিকে কোনো নজর দিচ্ছে না।”

বক্তারা আরও জানান, এর আগে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ‘কলম ধর্মঘট’ পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

আন্দোলনকারীদের ২ দফা দাবি হলো: ১. বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন-ভাতা ন্যূনতম তিনগুণ বৃদ্ধি করতে হবে। ২. এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশের ৮,৫০০টি শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। দেশের ডাক সেবা সচল রাখতে এবং সাধারণ কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের শীর্ষ মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার মোটরসাইকেল চালক নিহত, আহত ১

রিলেটেড পোস্ট

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 

জুলাই ৪, ২০২৬

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ

জুলাই ৩, ২০২৬

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...

জুলাই ৩, ২০২৬

গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই ৩, ২০২৬

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...

জুলাই ৩, ২০২৬

সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে খানপুর পশ্চিমপাড়ায় সড়ক নির্মাণকাজের...

জুলাই ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting