দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:০৬
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় রাউন্ড টেবিল বৈঠকে জলবায়ু সংকট মোকাবিলায় বহুপাক্ষিক অংশীদারিত্ব ও অভিযোজন জোরদারের ওপর গুরুত্বারোপ

কর্তৃক Satnadee Satkhira জুন ১৯, ২০২৬
জুন ১৯, ২০২৬ ০ কমেন্ট 77 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরায় যুব, নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে জলবায়ু সহনশীলতা জোরদারকরণের আহ্বান জানানো হয়েছে। বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন ও জীববৈচিত্র্যের ক্ষয় জনজীবনকে চরম সংকটে ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে টেকসই অভিযোজন কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী কর্মসূচি শুরু হয় সকাল ১০টায় শহরের পানসি হোটেলের কনফারেন্স হলে। জেলা পর্যায়ে যুব, নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে জলবায়ু সহনশীলতা জোরদারকরণ: সমন্বিত পরিকল্পনা, বহুপাক্ষিক অংশীদারিত্ব ও নীতিগত মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নির্মাণ’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে এসব কথা বলা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল একশন ডেভেলপমেন্ট -হেড’র আয়োজনে ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন হেড এর সভাপতি জিএম মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান বলেন, সরকার উপকূলীয় অঞ্চলে অভিযোজন সক্ষমতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন রাউন্ড টেবিল বৈঠকে বিশেষ অতিথি জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বলেন, জলবায়ু সচেতনতা তৈরিতে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়াতে হবে। তরুণদের অংশগ্রহণ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়। হেড এর নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো: রোকনুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সনাকের জেলা কমিটির সভাপতি তৈয়ব হাসান বাবু বিশিষ্ট মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, ক্রিসেন্টের পরিচালক আবু জাফর সিদ্দিকী, এমএসএফ-এর জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মনিরুদ্দিন, চ্যানেল টোয়েন্টিফোর-এর ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, নাগরিক নেতা আলী নুর খান বাবুল। শেষে শহরের প্রাণ সায়ের খাল পাড়ে তরুণদের জলবায়ু অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জলবায়ু অবস্থান কর্মসূচিতে সাবেক পৌর কাউন্সিলর শেখ সফিক উদ দৌলা সাগর বলেন, স্থানীয় সরকার ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জলাশয় ও সবুজায়ন রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি ভোগ করছে প্রান্তিক জনগোষ্ঠী। তাদের অধিকার ও নিরাপত্তাকে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে।সনাক সভাপতি তৈয়ব হাসান বাবু বলেন, জলবায়ু ন্যায্যতা আদায়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালো কূটনৈতিক ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।ক্রিসেন্টের পরিচালক আবু জাফর সিদ্দিকী বলেন, যুব ও নারীদের নেতৃত্বে কমিউনিটি ভিত্তিক অভিযোজন উদ্যোগ বিস্তৃত করতে হবে। অংশীদারিত্বমূলক পরিকল্পনাই টেকসই ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। এমএসএফের জেলা সদস্য সচিব অ্যাডভোকেট মনিরুদ্দিন বলেন, পরিবেশ সুরক্ষায় আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। পরে প্রাণ সায়ের খালপাড়ে তরুণদের জলবায়ু অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন হেডের নির্বাহী কমিটির সদস্য রেহেনা পারভীন, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, হোসেন আলী, ইব্রাহিম খলিল, সংস্থার প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর, যুব সংগঠক জ্যোতি সরকার, খাদিজা খাতুন, সিহাব সিদ্দীকি, ময়না খাতুন, অলিভিয়া লাওরা মন্ডল।

বক্তারা জেলা পর্যায়ে একটি কার্যকর সমন্বিত পরিকল্পনা এবং বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। বৈঠকে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুব নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু নীতিনির্ধারকদের উদ্যোগ যথেষ্ট নয়, যুব ও স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সমন্বিত পরিকল্পনা ও বহুপক্ষীয় সহযোগিতার মাধ্যমেই একটি জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

এছাড়া স্বাগত বক্তব্যে লুইস রানা গাইন বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্বকে শক্তিশালী করা গেলে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হবে। #

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting