দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৪
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বনবিভাগের জব্দকৃত মাছ ৫টি এতিমখানায় বিতরণ

কর্তৃক Satnadee Satkhira নভেম্বর ৩০, ২০২৫
নভেম্বর ৩০, ২০২৫ ০ কমেন্ট 227 ভিউস
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হলদে বুনিয়া এলাকার ছায়া নদীতে বনবিভাগের অভিযানে জব্দ হওয়া প্রায় ৮৬ কেজি ৫০০ গ্রাম মাছ আদালতের নির্দেশে এতিমখানায় বিতরণ করা হয়েছে।রবিবার (৩০ নভেম্বর) বিকালে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব মাছ জেলার ৫টি এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিতরণকৃত মাদ্রাসাগুলোর নাম হল,
নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পলাশপুর সাতক্ষীরা , দাঁতপুর দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা তালা সাতক্ষীরা, কাশেমপুর মদিনাতুল উলুম এতিমখানা, মাগুরা এতিমখানা কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসা, লক্ষ্মী খালি বাঘে জান্নাত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোডিং ও এতিমখানা। এর আগে  শনিবার শ্যামনগর উপজেলার হলদেবুনিয়া এলাকার ছায়া নদীতে হলদে বুনিয়া টহল ফাঁড়ির ইনচার্জ মোঃ তানভীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে নিষিদ্ধ অভয়ারণ্যে প্রবেশের দায়ে আট জেলেকে আটক করে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৫টি নৌকা ,মাছ ধরার বড়শি এবং লাখ্যা, জাবা,গাগড়া টেংরা, কৈবালসহ বিভিন্ন প্রজাতির ৮৬ কেজি ৫০০ গ্রাম মাছ জব্দ করা হয়।
জব্দকৃত মাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আব্দুল আলিম, বন মামলার পরিচালক শ্যামপ্রসাদ রায়, আদালতের অন্যান্য কর্মকর্তা ৫টি এতিমখানা মাদ্রাসার প্রতিনিধি, সাংবাদিক ও বিচার প্রার্থী  উৎসুক জনতা।
বন মামলার পরিচালক শ্যামপ্রসাদ রায় জানান, হলদে বুনিয়া টহল ফাঁড়ির কর্মকর্তা মোঃ তানভীর এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের গোলাপ সরদারের ছেলে শাহাবুদ্দিন ( ৪২)আঃ কাদের গাইনের ছেলে আজগর আলি, মীর আলির ছেলে রবিউল,চিংড়ে খালি গ্রামের আঃ মজিদের ছেলে নুর ইসলাম,কৈখালি গ্রামের নওশের গাজীর ছেলে আঃ সালাম (৫৫) সাহেব খালি গ্রামের মুনসুর সরদারের ছেলে ইসমাইল সরদার (৫৬)কৈখালি গ্রামের ফরমান সরদারের ছেলে মোন্তাজ আলি(৭০)রহমত উল্লার ছেলে জলিল সরদার (৫৪)।
তিনি আরও বলেন, নিষিদ্ধ অভয়ারণ্যে প্রবেশের অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আর জব্দ মাছ আদালতের নির্দেশে স্থানীয় এতিম খানায় দান করা হয়েছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় শহর ছাত্রদলের  উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল 

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting