দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:০১
বিএনপি ও ছাত্রদল নেতাদের হামলার নয়দিন পর যুবক...
মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 
সাতনদীর সাংবাদিক ফেরদৌসের ওপর সন্ত্রাসীদের হামলা
সুন্দরবন: জীববৈচিত্র্যের আধার, উপকূলের মানুষের জীবন-জীবিকার আশ্রয়
দেবহাটা থানার নবাগত ওসি এইচএম শাহীনের যোগদান।
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে কারণ...
সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু ও বস্তিবাসী, সুরক্ষায় ৮ দফা...
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে প্রোগ্রেস শেয়ারিং মিটিং
শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
সাতক্ষীরায় মিছিলের প্রস্তুতি কালে কালিগঞ্জের যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৬, ২০২৬
জুলাই ৬, ২০২৬ ০ কমেন্ট 65 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা, লিঙ্গভিত্তিক সহিংসতা, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বিভিন্ন স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা সিডো। অ্যাকশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় সহযোগিতা করে একশনএইড বাংলাদেশ।

সভায় প্রকল্পের আওতায় পরিচালিত একটি জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। জরিপে দেখা যায়, অংশগ্রহণকারী ৬২ জনের মধ্যে ৪৭ জন কোনো না কোনো সময় অনলাইনে হয়রানি বা ডিজিটাল সহিংসতার শিকার হয়েছেন। এছাড়া ৪৮ জন জানিয়েছেন, অনলাইন সহিংসতার ঘটনায় কোথায় অভিযোগ করতে হয়, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।

জরিপ অনুযায়ী, ভুয়া ফেসবুক আইডি খুলে হয়রানি, অশালীন বার্তা পাঠানো, ব্যক্তিগত ছবি ও ভিডিও অপব্যবহার, ব্ল্যাকমেইল, হুমকি এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ ডিজিটাল সহিংসতার অন্যতম প্রধান ধরন। ভুক্তভোগীদের অধিকাংশই ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে এসব হয়রানির শিকার হয়েছেন।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি অনলাইনে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল সাক্ষরতা, আইনের কার্যকর প্রয়োগ এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তাবিষয়ক শিক্ষা চালু, সাইবার অপরাধের দ্রুত বিচার, ভুক্তভোগীদের আইনি ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ও ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উন্নয়ন সংস্থা সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সদর থানার উপপরিদর্শক (এসআই) মমতাজ পারভীন, সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, সমাজকর্মী অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন, সিডোর প্রকল্প সমন্বয়কারী তৌহিদুর রহমান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, যুব সংগঠক মো. সাকিব হোসেন, মাহফুজ আহমেদ প্রমুখ।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, যুব প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় প্রকল্পের আওতায় গঠিত যুব সদস্যরাও উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা ও চেক বিতরণ
পরবর্তী পোস্ট
খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

রিলেটেড পোস্ট

সাতনদীর সাংবাদিক ফেরদৌসের ওপর সন্ত্রাসীদের হামলা

আগস্ট ২১, ২০২৬

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে কারণ...

আগস্ট ২১, ২০২৬

সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু ও বস্তিবাসী, সুরক্ষায় ৮ দফা...

আগস্ট ২০, ২০২৬

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক

আগস্ট ১৯, ২০২৬

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting