দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩৬
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

কর্তৃক Satnadee Satkhira মে ৬, ২০২৬
মে ৬, ২০২৬ ০ কমেন্ট 375 ভিউস

নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর এলাকায় এক ঘের ব্যবসায়ীর ঘেরে হামলা চালিয়ে মাছ লুট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে । এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঘেরের কর্মচারী সোহরাব হোসেন ও সাদেক আলী ।হামলাকারীরা সকলে স্থানীয় আওয়ামীলীগের সমর্থক বলে জানা গেছে। এদিকে ঘটনার সাতক্ষীরা সদর থানায় এজাহার দ্বায়ের করা হলেও অদৃশ্যকারনে তা রের্কড হয়নি।  ভুক্তভোগী শেখ রফিকুল ইসলাম  রানা শহরের মিল বাজার এলাকার বাসিন্দা । তিনি ঢাকা থেকে প্রকাশিত আমার সময় নামে একটি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সুন্দরবন টাইমস্ এর সম্পাদক।

সাতনদীর অনুসন্ধানে জানা গেছে, শেখ রফিকুল ইসলাম রানা সদর উপজেলার দোহাখোলা গ্রামের মাগফুর হাফেজের কাছ থেকে সাড়ে ৪বিঘা, এলাচর গ্রামের জামাল কামাল সালামের কাছ থেকে সাড়ে ৪ বিঘা ও চর বালিথা গ্রামের আমজাদ শেখের ১ বিঘা জমি লিজ ডিড নিয়ে ২০২২ সাল থেকে দীর্ঘ ৫ বৎসর মাছ চাষ করে আসছে । । বর্নিত ব্যাক্তিবর্গের নিকট থেকে এই ১০ বিঘা জমি লিজ ডিড নিয়ে ইতি পূর্বে অনুজু কমিশনার ও ইবাদুল মৎস চাষ করে আসছেন । রানার লিজ ডিডের মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যান্ত থাকলেও তাকে জোর জবরদস্তি মূলকভাবে তাকে হটিয়ে দেওয়ার জন্য এই মাছে লুটের ঘটনা ঘটানো হয়েছে । এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র সাতনদীর অনুসন্ধানী টিমের হাতে চলে এসেছে।

ভুক্তভোগী শেখ রফিকুল ইসলাম রানা অভিযোগ করেন,সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের এল্লারচর এলাকায় সরকারি মৎস্য প্রকল্পের দক্ষিণ পাশে প্রায় ১০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন তিনি । সুলতান পুর এলাকার মৃত খোকনের ছেলে ও স্থানীয় ছাত্রলীগ নেতা জায়েদ (৩০) দীর্ঘদিন ধরে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেয় সে। এই ঘটনার জেরে গত শুক্রবার( ১০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জায়েদ ও নাইম হোসেন সহ অজ্ঞাতনামা ৩০–৪০ জন সাবেক ছাত্রলীগ ও যুবলীগের একটি সন্ত্রাসী বাহিনী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করেন। ওই সময় তাঁরা জোরপূর্বক বেড় জাল দিয়ে মাছ ধরতে শুরু করেন।

এতে বাঁধা দিলে গেলে তারা মৎস ঘেরের কর্মচারী সোহরাব হোসেন (৩৮) ও সাদেক হোসেন (৫৫) লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। খবর পেয়ে তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে । ওই সময় পুলিশ দেখে ঘেরে মাছ নিয়ে সন্ত্রাসীরা সেখান থেকে সটকে পড়ে । এরপর আহত অবস্থায় ওই দুই ঘেরের কর্মচারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় ।

 

রানা আরো অভিযোগ করেন , হামলাকারীরা প্রায় পাঁচ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা পুনরায় চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ।একই সাথে ছাত্রলীগ নেতা জায়েদের মা মহিলালীগ নেত্রী উল্টা পুলিশ দিয়ে তাকে হয়রানীর চেষ্টা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের  মধ্যে সাজ্জাদ হোসেন, রবিউল ইসলাম বাবু ও আকরাম হোসেন বলেন, রানা ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিল । বেশকিছুদিন ধরে সুলতানপুর এলাকার জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রওশান আরা রুবি ও তার ছেলে জায়েদ চাঁদা দাবী করে আসছিল তার কাছে । চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে ঘেরে হামলা চালানো হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও ধারণ করা আছে বলে জানান তারা ।

অভিযোগ অস্বীকার করে জেলা মহিলালীগের সাংগনিক সম্পাদক রওশান আরা রুবি সাতনদীকে বলেন, রানার কাছে জমির মালিকরা হারির টাকা পাবে । জমির মালিকরা হারির টাকা না পেয়ে মৎস ঘেরে থেকে জাল টেনে মাছ ধরে নিয়েছে । মাছ লুটের অভিযোগ সত্য নয় ।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সাতনদীকে বলেন , অভিযোগটি অপারেশান সুশান্ত ঘোষ তদন্ত করেছেন। এ বিষয়ে রফিকুল ইসলাম রানার দেওয়া এজাহারটি আপাতত মামলা হিসাবে রের্কড হচ্ছেনা ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের কারদন্ড
পরবর্তী পোস্ট
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting