দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫৭
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সবজির চড়া দামে সাধারণ মানুষের নাভিশ্বাস

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৯, ২০২৩
অক্টোবর ১৯, ২০২৩ ০ কমেন্ট 477 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলা ঝাউডাঙ্গা কাঁচাবাজারে শাকসবজির দাম খুবই চড়া। আশপাশের অন্যান্য কাঁচা বাজারের চেয়ে এ বাজারের পণ্যের দাম তুলনামূলক বেশি। যে কারণে সাধারণ মানুষ ও ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। এবাজারে নেই কোন বাজার মনিটারিং ও তদারকির কোন ব্যবস্থা। বৃহস্পতিবার ইউনিয়নের আশপাশে কয়েকটি কাঁচাবাজার সরেজমিন ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। কাঁচা বাজারে বাজার করতে আসা ইব্রাহীম হোসেন জানান, আমরা যারা স্বল্প আয়ের মানুষ তাদের বাজার করে তিন বেলা খাওয়া খুব কঠিন হয়ে গেছে। তিনি বলেন, আমার সংসারে ৫ জন লোক। ২ টা ছেলে মেয়ে লেখা পড়া করে। প্রতিদিন যে বাজার খরচ, সেই খরচ মিটিয়ে সংসারে অন্য খরচ করা খুব কঠিন হয়ে গেছে। এ কারনে পেঁপে বাজার করাই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। তিনি দু:খ করে বলেন, এ বছর ছেলে মেয়েদের ইলিশ মাছ খাওয়াতে পারলাম না। এ বাজারের সবজি বিক্রেতা শফিকুল ইসলাম জানান, ‘চলতি সপ্তাহে দেশি পেঁয়াজ ৯০-১০০ টাকা, রসুন (বড় সাইজের) ২২০-২৫০ টাকা, আদা ২৬০ টাকা, গোল আলু ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তিনি জানান, কাঁচাবাজারে কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে কাঁচা মরিচ, ধনেপাতাসহ কয়েকটি সবজির। কাঁচা মরিচ কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়ে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ধনেপাতা কেজিপ্রতি ৫০ টাকা দাম বেড়ে ২৮০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের ৩৫ টাকার কাকরোল খুচরা বাজারে ৬০-৭০ টাকা, টমেটো ১০০ টাকা, মেটে আলু ১৪০ টাকা, ৩০-৩২ টাকার ঢ্যাঁড়শ ৪৫-৫০ টাকা, ৩৫ টাকার পটোল ৮০ টাকায় বিক্রি হয় খুচরা বাজারে। আরেক সবজি বিক্রেতা মনিরুল জানান, ‘গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কয়েকটি সবজির দাম বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিপ্রতি ২০-৩০ টাকা। আর ধনেপাতা কেজিপ্রতি বেড়েছে ৭০-৮০ টাকা। এছাড়া ঢ্যাঁড়শ, বেগুন, বাঁধা কপি, বরবটিসহ কয়েকটি সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা করে বেড়েছে। তবে তেল এবং ডাল আগের দামেই বিক্রি হচ্ছে। জসিম উদ্দীন নামে এক ব্যাবসায়ী জানান, ছুটির দিন সকালে তাজা সবজি, মাছ-মাংসের চাহিদা ও নিত্য প্রয়োজনীয় জিনিসের বেচাকেনা অন্যদিনের থেকে একটু বেশিই থাকে। তার দোকানে এলাকার তাজা সবজি বেশি বিক্রি হয়। ঝাউডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম জানান, বাজারের উপর বাসিন্দারা আরাম-আয়েশ প্রিয়। তার মতে, এই বাজারে সবকিছু একসঙ্গে সহজে পাওয়া যায়। এ কারণে অন্যসব বাজারের চেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম একটু বেশি। বাজার ঘুরে দেখা যায়, রুই মাছ (১ কেজি বা তার চেয়ে বেশি ওজনের) ৩৮০-৪০০ টাকা, একই রকম ওজনের সিলভার কার্প ও পাঙাশ ২২০-২৪০, কই ২৮০, তেলাপিয়া ২২০-২৭০, চিংড়ি ৭০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা ও পাবদা মাছ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’ এছাড়া পোলট্রি মুরগি কেজি প্রতি ২২০, সোনালি ২৯০-৩০০। গরুর মাংস ৭৫০ এবং খাসির মাংস ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রসুলপুরে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
পরবর্তী পোস্ট
অপরুপ সাজসজ্জায় সজ্জিত পূজামণ্ডপ

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী...

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ...

অক্টোবর ৭, ২০২৬

আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting