দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:২৪
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা সদর

সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৩, ২০২৩
সেপ্টেম্বর ৩, ২০২৩ ০ কমেন্ট 376 ভিউস

আব্দুর রহমান: ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সাতক্ষীরা অঞ্চলের গাছের সংখ্যা কমে যাচ্ছে। প্রকৃতির সাথে টিকে থাকতে হলে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। ফলের মাধ্যমে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হয়। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা যায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। বাড়ির আঙিনায় ও পতিত জমি খালি ফেলে না রেখে সেখানে ফল ও শাক-সবজি আবাদ করার আহবান জানান তিনি।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, যশোর অঞ্চলের সহকারী বন রক্ষক অমিতা মন্ডল, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়ছার সুমন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসংখ্য বৃক্ষপ্রেমী। এবারের বৃক্ষ মেলায় ৩৩টি স্টল স্থান পেয়েছে। মেলার প্রথম দিনে বিভিন্ন বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিতরণ করা হয়। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ বৃক্ষমেলা চলবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় ধর্মঘট: ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পরবর্তী পোস্ট
কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

অক্টোবর ১২, ২০২৬

ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা

অক্টোবর ১২, ২০২৬

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা...

অক্টোবর ১০, ২০২৬

জাকারিয়া হত্যা মামলার সকল আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting