দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:০৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সদর হাসপাতালে হামলা, ডাক্তার-নার্সদের মারপিট, স্বেচ্ছাসেবক দল নেতা মানিক বহিস্কার

কর্তৃক Satnadee Satkhira মে ৩, ২০২৫
মে ৩, ২০২৫ ০ কমেন্ট 353 ভিউস

নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে সদর হাসপাতালে হামলা ্ও ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা ব্যপক ভাঙচুর ও ডাক্তার-নার্সদের মারপিট করে বলে অভিযোগ উঠেছে । শনিবার সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় নেতৃত্ব দেয় স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি সোহেল আহমেদ মানিক। আহতরা হলেন ডা. তানভীর, ব্রাদার ফরিদ হোসেন ও মাসুদ রানা, নার্স সোহানা পারভিন ও মর্জিনা খাতুন। ঘটনার পর আর্মি ক্যাম্প থেকে সেনা সদস্যরা এবং সদর থানা থেকে একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এ হামলার দায়ে বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোহেল আহমেদ মানিককে বহিস্কার এর ঘোষণা দেয়া হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত সেবিকা ফরিদা খাতুন ও সোহানা পারভিন জানান, সদর উপজেলার মাগুরা গ্রামের শাহিন (২৫) নামের এক যুবক মারপিটের কারনে শনিবার সকালে জরুরী বিভাগে চিকিৎসা নিয়ে ১ নং ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ওই রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করা হয়। এরপরপরই ১নং ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরী বিভাগে ফিরে এসে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন।এরপর তাদেরকে মারপিট করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্বাস্থ্য কর্মী জানান, বেলা ১০ টার দিকে কিছ ুলোকজন হঠাৎ করেই অফিস স্টাফদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে । এরপর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে ১০/১৫ জন দুর্বৃত্ত জরুরী বিভাগের আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ভাঙচুর করে। এ সময় জরুরী বিভাগে দায়িত্ব পালনকারি ঢাকা থেকে আগত ডা. তানভির আহম্মেদ ও সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বে থাকা ডা. মারুফ আক্তার, সেবিকা সোহানা পারভিন, সেবিকা ফরিদা খাতুন, স্বাস্থ্য কর্মী ফরিদ হোসেন ও মামুনকে পিটিয়ে জখম করে ।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল আহমেদ জানান, হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরী বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেয় । পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সাতক্ষীরা সেনাক্যাম্পের একটি দল ঘটনাস্থলে আসে । তিনি আরো জানান, এ ঘটনায় আহত নার্স ফরিদা খাতুন কারো নাম উল্লেখ না করে রোগী শাহিনের লাকজন হামলা চালিয়েছে উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল আহমেদ মানিক বলেন, তিনি রোগীর সাথে ছিলেন। কারা ভাংচুর করেছে তা তিনি জানেন না।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে । এঘটনায় ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া সাব রেজিস্ট্রি অফিসে মাসে ৩২ লক্ষ টাকা ঘুস লেনদেন
পরবর্তী পোস্ট
পাকিস্তানি রেঞ্জার আটক, নিয়ন্ত্রণ রেখায় ফের সংঘর্ঘ

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting