দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২৩
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorizedদেবহাটাসাতক্ষীরা জেলা

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ না করার দাবিতে কুলিয়ায় বিশাল মানববন্ধন

কর্তৃক Satnadee Satkhira জুন ১৯, ২০২৬
জুন ১৯, ২০২৬ ০ কমেন্ট 108 ভিউস

মোমিনুর রহমানঃ সাতক্ষীরা টু ভেটখালি মহাসড়কের আলিপুর টু কুলিয়া এলাকায় রাস্তার উন্নয়ন কাজের জন্য সড়কের দু-পাশে সরকারি জমি শুধুমাত্র প্রয়োজনীয় অংশ ছাড়া বাকি অংশ উচ্ছেদ না করার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উচ্ছেদ অভিযানে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও ভূমিহীনরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন সেই আশঙ্কা থেকে এই মানববন্ধনের ডাক দেওয়া হয়।

শুক্রবার ১৯ জুন সকাল ১০ঘটিকায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ার ঐতিহ্যবাহী শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কুলিয়ার স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ তঃস্ফূর্তভাবে অংশ নেয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং উচ্ছেদ অভিযানের যৌক্তিকতা নিয়ে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম ও কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শিক্ষক সাদিকুল ইসলাম, দেবহাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা রুহুল আমিন, কুলিয়া বাজার কমিটির সভাপতি রুহুল ও সাধারণ সম্পাদক আবু হুরাইরা, কুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আবু সাঈদ ও কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক হোসেন আলী প্রমুখ। দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এর সঞ্চালনায়

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ও ২৫ তারিখে আলিপুর থেকে কুলিয়া পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের জন্য রাস্তার দু-পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার কথা রয়েছে। উক্ত উচ্ছেদ অভিযানে সড়ক প্রসারণের জন্য সরকারের যতটুকু জমি প্রয়োজন, ততটুকু অবশ্যই ব্যবহার করা হোক, এতে কারও কোনো আপত্তি নেই। কিন্তু প্রয়োজন ছাড়া অতিরিক্ত অংশ উচ্ছেদ করলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী সম্পূর্ণ নিঃশ্ব হয়ে পড়বেন। রোজগারের অভাবে তাদের পরিবারের প্রতি নেমে আসবে চরম দুর্দশা ও হতাশা। সর্বপরি গ্রামীণ অর্থনীতিতে এর একটি বড় নেতিবাচক প্রভাব পড়বে। “উন্নয়নের শার্থ রাস্তা বড় করা হোক, আমরা সকলে সেটা প্রত্যাশা করি। কিন্তু সড়কের প্রয়োজনে যতটুকু দরকার, ঠিক ততটুকুই উচ্ছেদ করা হোক। বাকি অংশ উচ্ছেদ না করে ব্যবসায়ীদের জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া হোক।” অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ না করেও সড়ক উন্নয়নের কাজ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া শতভাগ সম্ভব।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, সওজের এই অভিযানের কারণে অনেকেই বাস্তুচ্যুত বা ভূমিহীন হয়ে পড়বেন, উচ্ছেদের আগে বা অবিলম্বে তাদের সরকারি উদ্যোগে পূর্ণবাসন নিশ্চিত করতে হবে। পুনর্বাসন ছাড়া আকস্মিক এই উচ্ছেদ অভিযান স্থানীয় মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলবে। মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করার জোর দাবি জানানো হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল-অকটেন বিক্রির অভিযোগ, বাড়ছে জনঅসন্তোষ
পরবর্তী পোস্ট
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

রিলেটেড পোস্ট

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...

আগস্ট ৭, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting