দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩৮
সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...
দেবহাটায় শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে...
শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত...
পুলিশের ওপর মব সৃষ্টির নেতৃত্বদানকারী নুরু’র নামই বাদ...
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগর রমজাননগরে নির্মাণাধীন সড়কে অনিয়মের অভিযোগ ইউএনও ও পিআইওর যৌথ পরিদর্শন

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৮, ২০২৬
জুলাই ৮, ২০২৬ ০ কমেন্ট 159 ভিউস

মো. রাকিবুল্যাহ সোহাগ, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চৌকিদারপাড়া গ্রামে নির্মাণাধীন প্রায় এক কিলোমিটার দীর্ঘ ইটের সলিং সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ ও অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৮ জুলাই) দুপুরে সড়কটি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

সরেজমিনে পরিদর্শনে যান শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নদীর পাড়সংলগ্ন বেড়িবাঁধের (আবদার) ওপর দিয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি ভরাট না করায় ইতিমধ্যেই কয়েকটি স্থানে ধস নেমে তীব্র ভাঙন ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ইটের সলিংয়ের মান এবং বালুর স্তর নিয়েও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনকালে কাজের এই জরাজীর্ণ দশা দেখে ইউএনও শামসুজ্জামান কনক ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে তাৎক্ষণিক তলব করেন। তিনি নদীর পাড় রক্ষা করতে নদীপাড়ের মাটি কাটা বন্ধ রেখে পাশের ঘের এলাকা থেকে মাটি এনে দ্রুত সড়কের দুই পাশ ভরাটের নির্দেশ দেন। একই সঙ্গে নদীর চরে ফেলে রাখা অতিরিক্ত মাটি দ্রুত অপসারণের আলটিমেটাম দেন।

পরিদর্শনকালে পিআইও মিরাজ হোসেন নিজে উপস্থিত থেকে নির্মাণাধীন সড়কের বিভিন্ন অংশের ইট উঠিয়ে ভেতরের বালু ও ইটের স্তর পরীক্ষা করেন। কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত না হলে বিল আটকে দেওয়া হবে বলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার গাজী নজরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. আবির হাসান কওছার, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. রাকিবুল্যাহ সোহাগ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশাসনের এই তাৎক্ষণিক হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করে একটি টেকসই সড়ক নির্মাণ সম্পন্ন হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবকে অনির্বাণ সংস্থা’র শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
অবসান হলো দীর্ঘদিনের দুর্ভোগের কয়রা ও শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ হস্তান্তর

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

শ্যামনগরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অক্টোবর ৭, ২০২৬

পুলিশের ওপর মব সৃষ্টির নেতৃত্বদানকারী নুরু’র নামই বাদ...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

অক্টোবর ৭, ২০২৬

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting