
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অনির্বাণ সংস্থা। জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অনির্বাণ সংস্থার সভাপতি নাহিদ আক্তার, সাধারণ সম্পাদক গোলাম খাইরুল্লাহ আরাফাত, সহ-সভাপতি তানভীর সরদার সেতু ও আসমাউল হুসনা ইরা, সাংগঠনিক সম্পাদক তৌহিদ হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান রানা, কোষাধ্যক্ষ সাইফুর রহমান রনক, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান রাজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জামান জুখীসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্য ও ক্লাব নেতৃবৃন্দ।
সংবর্ধনা শেষে বক্তারা সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নতুন কমিটির সার্বিক সাফল্য কামনা করেন।

