দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৪৬
আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...
কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ
জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা ও ,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কর্তৃক mirkhairul.news এপ্রিল ১৮, ২০২৬
এপ্রিল ১৮, ২০২৬ ০ কমেন্ট 126 ভিউস

জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরার শ্যামনগর ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে উত্তেজনা, জোর করে পাশ্ববর্তী উপজেলার বাইকারদের তেল নেয়ার অভিযোগ সহ তেলবাহী গাড়ী আটকানোর হুমকি প্রদানের ঘটনা ঘটেছে। এদিকে শনিবার (১৮ এপ্রিল) সকালে শ্যামনগর ফিলিং স্টেশনের ম্যানেজার বেলাল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ অবস্থায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শ্যামনগরের সকল ফিলিং স্টেশন সীমিত আকারে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ করছে।
শ্যামনগর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আরও জানায়, তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট দিনভিত্তিক ইউনিয়ন অনুযায়ী সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। শনিবার (১৮ এপ্রিল) নুরনগর ইউনিয়নের বাসিন্দাদের জন্য জ্বালানি সরবরাহের দিন নির্ধারিত ছিল এবং সে অনুযায়ী সকাল থেকেই শৃঙ্খলার সাথে তেল প্রদান করা হচ্ছিল।
এ সময় হঠাৎ করেই পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন থেকে শতাধিক মোটরসাইকেলযোগে একদল ব্যক্তি শ্যামনগর ফিলিং স্টেশনে এসে জ্বালানি দাবি করে। স্টেশন কর্তৃপক্ষ তাদের জানায়, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ওই দিন শুধুমাত্র নুরনগর ইউনিয়নের বাসিন্দাদের মধ্যেই তেল বিতরণ করা হবে। এতে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইরের ওই মোটরসাইকেল আরোহীরা একপর্যায়ে ফিলিং স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ অবরোধ করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। তারা গালিগালাজ করে, উত্তেজনা ছড়ায় এবং ভাঙচুরের চেষ্টা চালায়। এতে স্থানীয় সেবা প্রত্যাশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নুরনগর ইউনিয়নের সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে।
অভিযোগ রয়েছে, কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের শহিদুল নবী বাবু, যিনি কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং বিএনপির কালীগঞ্জ আসনের মনোনয়নপ্রাপ্ত নেতা কাজী আলাউদ্দিনের ভাতিজা হিসেবে পরিচিত, ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি ফিলিং স্টেশনের মালিক নাহিদ নাজনীনকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেন। একই সঙ্গে তিনি তেলবাহী গাড়ি আটকানো, ভাঙচুর করা এবং ভবিষ্যতে শ্যামনগরে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।

https://satnadee.com/wp-content/uploads/2026/04/VID-20260418-WA0069.mp4

স্টেশন কর্তৃপক্ষ জানান, তেলবাহী গাড়ি কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মধ্য দিয়ে শ্যামনগরে প্রবেশ করে। ফলে ওই এলাকায় গাড়ি লুটপাট বা বাধা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া মালিক ও কর্মচারীদের যাতায়াতের পথেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, যা তাদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তারা বলেন, দীর্ঘদিন ধরে সীমিত সামর্থ্য নিয়েও শ্যামনগর ফিলিং স্টেশন সুশৃঙ্খলভাবে জ্বালানি সরবরাহ করে আসছে এবং স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের যানবাহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এ ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি অব্যাহত থাকলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সতর্ক করে জানায়, তাদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে এবং পরিস্থিতির উন্নতি না হলে তারা সাময়িকভাবে জ্বালানি সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হতে পারেন। এমনকি প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত করার মতো কঠিন সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
এ সময় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা সকল মহলের সহযোগিতা চেয়ে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে জ্বালানি সরবরাহ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
পরবর্তী পোস্ট
আশাশুনির বাঁকড়া সাঁকো নদীতে ভেসে গেছে //এমপি রবিউল বাশারের পরিদর্শন

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতারের দাবীতে...

মে ১৫, ২০২৬

কলারোয়ায় পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

জ্বালানি সংকট ও বালির অভাবে থমকে কেবিএস প্রকল্পের...

মে ১৫, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...

মে ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting