দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৫
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল

কর্তৃক Satnadee Satkhira জুলাই ১, ২০২৬
জুলাই ১, ২০২৬ ০ কমেন্ট 4 ভিউস

মো. রাকিবুল্যাহ সোহাগ: গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর থানার সামনে দিয়ে জেসি কমপ্লেক্স চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাঈদী হাসান বুলবুল।
প্রধান অতিথি আব্দুর রহিম বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নকে নস্যাৎ করতে একটি মহল আবারও দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। ৫ আগস্ট ও ‘৩৬ জুলাই’ ছাত্রসমাজ যখন বুকের তাজা রক্ত ঢেলে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছে, তখন একটি গোষ্ঠী রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তারে ব্যস্ত ছিল। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।”
সভাপতির বক্তব্যে জুবায়ের হোসেন বলেন, “ছাত্রশিবিরের একজন কর্মীর রক্তও বৃথা যাবে না। সাইফুল্লাহ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না; আমরা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা চাই। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথি সাঈদী হাসান বুলবুল বলেন, “রাজনৈতিক ভিন্নমত দমনের নামে হত্যা ও সহিংসতা কখনো গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা। সাইফুল্লাহ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া হলে সমাজে অস্থিরতা আরও বাড়বে।”
সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সাইফুল্লাহ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। তারা বলেন, এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে জনগণের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম।

 

 

 

 

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
পরবর্তী পোস্ট
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

রিলেটেড পোস্ট

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...

জুলাই ১, ২০২৬

ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি

জুলাই ১, ২০২৬

সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting