
মো. রাকিবুল্যাহ সোহাগ শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নারীদের সৌন্দর্যচর্চায় আধুনিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”। সোমবার (২৯ জুন) সকাল প্রায় ১১টায় নকিপুর কাঁচা বাজার রোডস্থ শুকরিয়া বিল্ডিংয়ের নিচতলায় অবস্থিত পার্লারটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
নারীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত এ প্রতিষ্ঠানের পরিচালনায় রয়েছেন পিংকী। তাকে সহযোগিতা করছেন তাবাসসুম তাসলিম, সাবিয়া খাতুন ও শাপলা। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ানদের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর ও মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।
পার্লারটিতে বউ সাজ ও পার্টি মেকআপ, হাইড্রা ফেসিয়াল, নরমাল ফেসিয়াল, ব্রাইডাল স্কিন কেয়ারসহ নানা ধরনের সৌন্দর্যসেবা প্রদান করা হবে। এছাড়াও পার্মানেন্ট তিল বসানো, তিল ও আঁচিল অপসারণ, ব্যথামুক্ত নাক ও কান পোড়ানো, হেয়ার কাট, হেয়ার রিবন্ডিং, বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, মেনিকিউর এবং ওয়্যাক্সিংয়ের মতো আধুনিক সেবাও পাওয়া যাবে।
গ্রাহকদের সুবিধার্থে বাসায় গিয়ে বধূ সাজানোর বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে, যা ব্যস্ত সময়েও সহজ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করবে।
উদ্বোধন উপলক্ষে স্থানীয় নারী সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আধুনিকতা, দক্ষতা ও আন্তরিক সেবার সমন্বয়ে “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার” অল্প সময়ের মধ্যেই শ্যামনগরের নারীদের আস্থার প্রতীক হয়ে উঠবে।
সৌন্দর্যচর্চায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে পথচলা শুরু করল “আনিশা মেকওভার অ্যান্ড বিউটি পার্লার”।

