দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩৮
তালায় গোবরের গর্তে পড়ে প্রাণ গেল দুই বছরের...
ডুমুরিয়ায় ঘোড়ার মাংসসহ আটক ১: তিন মাসের কারাদণ্ড
আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২
আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু
জমি লিখে দিতে চাপ ও প্রাণনাশের হুমকি ছেলে...
শিক্ষাগত যোগ্যতা দেখাতে ব্যর্থ ভুয়া ডাক্তার এবাদুল! ব্যবস্থা...
পুলিশকে ভয় নয়, আস্থা ফেরানোই অপরাধ দমনের বড়...
নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা:...
কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, ভোটের মাঠে কার লাভ?
পাইকগাছায় হাজারো ভক্তের অশ্রুসিক্ত বিদায়ে দেবী বিসর্জন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে বন্দী তালার মিতু, অপেক্ষা শুধু মুক্তির

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২২, ২০২৬
এপ্রিল ২২, ২০২৬ ০ কমেন্ট 238 ভিউস

 নজরুল ইসলাম তালা:হাসি-খুশিতে ভরা থাকার কথা যে বয়সে, সেই বয়সেই জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার ২৪ বছর বয়সী এই তরুণী গত প্রায় ১৫ বছর ধরে পায়ে শিকল বেঁধে কাটাচ্ছেন এক বন্দী জীবন। মানসিক অসুস্থতা, দারিদ্র‍্য আর পরিবারের অসহায়ত্ব সব মিলিয়ে তার জীবন যেন থেমে গেছে চার দেয়ালের ভেতরেই, মুক্তির অপেক্ষায় দিন গুনছে প্রতিটি মুহূর্ত। বলছি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মোড়লপাড়ার মৃত আবুল মোড়লের কন্যা সন্তান মিতুর কথা ।

সরেজমিনে দেখা যায়, মিতুর পায়ে প্রায় ১০ কেজি ওজনের শিকল। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি যন্ত্রণা, প্রতিটি দিন যেন এক অদৃশ্য কারাগারের ভেতর কাটানো সময়। দীর্ঘদিন এভাবে বন্দী থাকার ফলে তার স্বাভাবিক জীবনযাপন প্রায় থেমে গেছে হাসি নেই, স্বপ্ন নেই, আছে শুধু নীরব কষ্টের ছাপ। কাঁদতে কাঁদতে মিতুর মা হাসিনা বেগম বলেন,মেয়েটা বারবার ঘর থেকে বের হয়ে যেত, হারিয়ে যাওয়ার ভয় ছিল। তাই বাধ্য হয়ে শিকল পরিয়েছি। অভাবের কারণে চিকিৎসা করাতে পারিনি। কিন্তু ভালো চিকিৎসা পেলে আমার মেয়েটা আবার
আগের মতো হয়ে উঠতে পারে।মিতুর মা আরও বলেন, মিতুর বাবা আবুল মোড়ল প্রায় ৮ বছর আগে মারা গেছেন।এখন পুরো দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন তার মা। পরিবারে আরও দুই বোন ও এক ভাই থাকলেও সবার জীবনেই অভাবের ছাপ স্পষ্ট। ছোট ভাই ঢাকায়
একটি বেকারিতে কাজ করে মাসে মাত্র ৮ হাজার টাকা আয় করেন যা দিয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে চিকিৎসা যেন এক বিলাসিতা।তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়ন আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন,সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে মিতুর সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে তালা উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান জানান, বিষয়টিজানার পর তারা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন। খুব শিগগিরই মিতুকে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তানিশ্চিত করা হবে।

একটি প্রশ্ন আজ আমাদের সবার কাছে একবিংশ শতাব্দীতে এসে, একটি তরুণী কি এভাবেই শিকলে বন্দী হয়ে জীবন কাটাবে? মানবিক আহ্বান: মিতু শুধু একটি নাম নয়, সে আমাদের সমাজের এক অসহায় প্রতিচ্ছবি। আসুন, আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াই। একটু সহানুভূতি,একটু সহযোগিতাই পারে এই শিকল ভাঙতে ফিরিয়ে দিতে পারে একটি হারিয়ে যাওয়া জীবন, একটি হারিয়ে যাওয়া হাসি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় রাস্তার ধারে পাওয়া গেছে মটরসাইকেল, জামাকাপড় ও হেলমেট- মালিকের খোজ নেই

রিলেটেড পোস্ট

তালায় গোবরের গর্তে পড়ে প্রাণ গেল দুই বছরের...

অক্টোবর ২৪, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

তালা থানার নতুন ওসি’র যোগদান

অক্টোবর ২২, ২০২৬

দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...

অক্টোবর ২২, ২০২৬

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...

অক্টোবর ২১, ২০২৬

তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...

অক্টোবর ২০, ২০২৬

তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল...

অক্টোবর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting