দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২৫
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

শাঁখরা কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২২, ২০২১
ডিসেম্বর ২২, ২০২১ ০ কমেন্ট 410 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, উদাসীনতা ও দায়িত্ব অবহেলা এবং বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করায় তার বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ঐ এলাকার বীর মুক্তিযোদ্ধারা শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ আহমেদ ইকবাল’র বিরুদ্ধে লিখিত অভিযোগ এনে স্মারকলিপি প্রদান করেছেন। সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শাঁখরা এলাকার বীর মুক্তিযোদ্ধা মুসা আমীন গাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজাদ, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূর আলী গাজী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক সরদার স্বাক্ষরিত লিখিত অভিযোগে উল্লেখ করেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে বিগত বছরের ন্যায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কিন্তু পরিতাপের বিষয় বিদ্যালয়ের ১ কিলোমিটারের মধ্যে আমরা ৬জন বীর মুক্তিযোদ্ধা বসবাস করি। বিগত সময়ে বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে বীর মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করা হতো। কিন্তু এবছর উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ না জানিয়ে আমাদেরকে অসম্মানিত ও অপমানিত করেছে। যেটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের মাসে অত্যন্ত হৃদয় বিদারক। বিগত বছর গুলোতে নির্বাচিত ম্যানেজিং কমিটি আমাদেরকে পরীক্ষার ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণী সকল অনুষ্ঠানে দাওয়াত দিয়ে সম্মানিত করতো। কিন্তু এবছর শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, উদাসীনতা ও দায়িত্ব অবহেলা এবং বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করায় আমরা ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৮/১২/২১ তারিখে এলাকার মুক্তিযোদ্ধা ও এলাকাবসীদের নিয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছি। এছাড়াও আমাদেরকে সম্পৃক্ত না করে তার বিরুদ্ধে পছন্দমত ম্যানেজিং কমিটি গঠন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং করোনাকালীন সময়ে স্কুল ফান্ডের বহু টাকা আত্মসাৎ করেছে সে। এছাড়াও গত ১৩/১২/২০২১ তারিখে আমাদের উপস্থিতিতে ম্যানেজিং কমিটি গঠনকল্পে ৮জন মনোনয়ন পত্র ক্রয় করে এবং জমা দেয়। অথচ ১৫/১২/২০২১ তারিখে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে বাঁছাইয়ের সময় দেখা যায় ১৪জন মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছে এবং তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছে। এবিষয়ে শিক্ষা অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রধান শিক্ষক জানে আমি কিছুই জানিনা। এবিষয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে প্রধান শিক্ষক শরীফ আহমেদ ইকবাল বলেন, এতে কোন অসুবিধা নেই। এসকল কর্মকান্ডে বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। এব্যাপারে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে ম্যানেজিং কমিটির নির্বাচন তপশীল বাতিল করে ২৮/১২/২০২১ তারিখের নির্বাচন কার্যক্রম স্থগিত করে বিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা এবং শিক্ষার মান ফিরিয়ে আনার লক্ষ্যে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগটি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে মারপিট, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
প্রতারনা করে বিয়ে করে টাকা হাতিয়ে নেয়া, খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা...

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় প্রাণসায়র ওয়াকওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

ধুলিহরে হযরত আব্বাস (রাঃ) এর শুভ উদ্বোধন

জুন ১৩, ২০২৬

সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...

জুন ১৩, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting