দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:১৯
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

রোগীর চাপ বাড়ছে মণিরামপুর হাসপাতালে, সেবা প্রশ্নবিদ্ধ

কর্তৃক kobirubel.satnadee জুন ২০, ২০২১
জুন ২০, ২০২১ ০ কমেন্ট 417 ভিউস

মণিরামপুর (যশোর) প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি মাসের প্রথম থেকে রোগীর চাপ বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে ২৫-২৬ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন নিয়মিত ৩০০-৪০০ রোগী। গত কয়েকদিন আগেও যেখানে হাসপাতালের বেড খালি পড়ে থাকতে দেখা গেছে এখন করোনাভীতি উপেক্ষা করে সেখানে বেড ছাড়া ফ্লোরে থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাসপাতালে আগত রোগীরা বেশিরভাগ জ্বর, শ্বাসকষ্ট, পেটব্যথা,বমি ও ডায়রিয়ায় আক্রান্ত। আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীরা এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানাগেছে। তবে হাসপাতালে রোগীর চাপ বাড়লেও সেবাপ্রাপ্তি নিয়ে রয়েছে বরাবরই প্রশ্ন। হাসপাতালে ওষুধ থাকলেও চিকিৎসকরা কোম্পানির প্রতিনিধিদের খুশি রাখতে তাদের ওষুধ লিখছেন বলে অভিযোগ। যা কিনতে হিমসিম খাচ্ছেন রোগীর স্বজনরা। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা গ্যাসের ইনজেকশন বা সিরাপ, বমির বা ডায়রিয়ার সিরাপ এবং বহির্বিভাগে আগত রোগীরা গ্যাসের ভাল ওষুধ পাচ্ছেন না। এমন অভিযোগ রোগীদের দীর্ঘদিনের। কয়েকদিন আগে বগুড়া থেকে ট্রাক ভর্তি ওষুধ এসেছে হাসপাতালে। তাতে গ্যাসের উচ্চ পাওয়ারের কোন ট্যাবলেট বা ক্যাপসুল আসেনি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। যদিও হাসপাতালের পক্ষ থেকে তিনলাখ গ্যাসের ওষুধের চাহিদা দেওয়া ছিল। গত তিনদিন আগে জ্বর, বমি ও পায়খানায় আক্রান্ত ছেলে সাকিবকে (১০) মণিরামপুর হাসপাতালে ভর্তি করেছেন মাছনা ভূমিহীনপল্লীর বাসিন্দা ইয়াসমিন। ভর্তির সময় জরুরি বিভাগের চিকিৎসককে নিজের ওষুধ কেনার সামর্থ না থাকার কথা জানিয়েছিলেন তিনি। তারপরও ভর্তির চিকিৎসাপত্রে চিকিৎসক হাসপাতালের দুই একটা ওষুধের সাথে জিম্যাক্স, ফেমোডিন, ইমিস্ট্যাট ও রেসিকা পাউডার লিখে দেন। যা কিনতে না পারায় আধঘন্টা বিনা চিকিৎসায় বেডে পড়ে ছিল সাকিব। পরে অবশ্য এই প্রতিবেদকের মাধ্যমে যাবতীয় ওষুধ বিনামূল্যে পেয়েছে সাবিক। ইয়াসমিন বলেন, স্বামী অসুস্থ। কাজে যেতে পারেন না। আমি পরের বাসায় কাজ করে সংসার চালাই। ছেলেরে হাসপাতালে আনার পর ডাক্তাররে বলিছি আমার টাকা নেই। তারপরও তিনি বাইরের ওষুধ লিখে দেছেন। আমি দোকানে যেয়ে বাকি চাইছি; পাইনি। আমার ছেলেরে বিনা চিকিৎসায় আধঘন্টা ফেলে রেখেছে। একই দিনে সকালে জ্বর, সর্দি ও কাঁশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খানপুর গ্রামের কলেজ ছাত্র রায়হান। তিনি বলেন, হাসপাতাল থেকে ২-৩ টা বড়ি দেছে। ভর্তি হওয়ার সাথে সাথে ৪৫০ টাকার ওষুধ কেনা লেগেছে। ইয়াসমিন ও তহুরারমত এমন অনেক অভিযোগ হাসপাতালে আসা রোগীদের। এদিকে বহির্বিভাগে চিকিৎসক দেখিয়ে হাসপাতালের ফার্মেসিতে শিশু মেয়ে লাবিবার চোখের ড্রপ আনতে গিয়ে না পেয়ে ফিরে এসেছেন রুনা খাতুন। তিনি বলেন, আমি গ্যাসের সমস্যার জন্য ও মেয়ের চোখের ড্রপ আনতে গেলে ওষুধ নেই বলে ফিরিয়ে দিয়েছে।

হাসপাতালের জরুরি ওয়ার্ডের চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইফতেখার রসুল বলেন, জুনের প্রথম থেকে জ্বর, পেটেব্যাথা রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন গড়ে ২৫-২৬ জন রোগী ভর্তি হচ্ছেন। অনেকে করোনার ভয়ে ভর্তি না হয়ে জরুরি বিভাগে দেখিয়ে চলে যাচ্ছেন। হাসপাতালের ভর্তি ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স বন্দনা নন্দি ও নাজমুন নাহার নাজমা বলেন, হাসপাতালে বেশ কয়েকদিন ধরে রোগীর চাপ। বিশেষ করে সকালে রোগীর সাথে দেখা করতে স্বজনরা খুব ভিড় করছেন। ঠেকানো যাচ্ছে না। কারোমধ্যে করোনার ভীতি নেই। বন্দনা বলেন, ডাক্তার যেভাবে লেখেন সেভাবে আমরা ওষুধ দিই। অনেক ওষুধ রোগীরা পাচ্ছে। গ্যাসের বা বমির সিরাপ ইনজেকশন সাপ্লাই নেই। গরিব রোগীদের প্রয়োজনে আমরা কিনে রাখা ওষুধ দিচ্ছি।

হাসপাতালের স্টোরকিপার মহিতোষ কুমার বলেন, কয়েকদিন আগে নতুন ওষুধ এসেছে। বহির্বিভাগের জন্য এন্টাসিড ছাড়া গ্যাসের কোন ওষুধ আসেনি। ওষুধ যা এসেছে সার্ভে না হওয়ায় তা বিতরণ করা যাচ্ছে না।

এদিকে মণিরামপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে দিনদিন। গত কয়েকদিনে এই অঞ্চলে ৫৬ জন আক্রান্ত হয়েছেন। হাসপাতালে করোনা ওয়ার্ড থাকলেও অধিকাংশ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসু বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, পেটেব্যাথা বা ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছেন মানুষ। রোগীদের জন্য নতুন করে কিছু ওষুধ এসেছে। আরো আসবে দ্রুত। ডাক্তার বসু বলেন, জিম্যাক্স, বমি বা গ্যাসের সিরাপ হাসপাতালে সাপ্লাই থাকেনা। রোগীর অবস্থা বুঝে ডাক্তাররা এসব ওষুধ লেখেন। গরিব রোগীদের আমরা সমাজসেবার মাধ্যমে বিনামূল্যে বাইরের ওষুধ দিই। রোগীদের অভিযোগের বিষয়গুলো নজরে নেওয়া হচ্ছে, বলেন এই কর্মকর্তা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুরে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

রিলেটেড পোস্ট

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মনিরামপুরে ফসলি জমি ও বিল রক্ষায় মানববন্ধন-সমাবেশ করেছে...

মে ১০, ২০২৫

কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

জানুয়ারি ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting