
প্রেস বিজ্ঞপ্তি : রাজারবাগানে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার রাজারবাগান গ্রামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নারী তাজমিনা খাতুন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন,নাজমা খাতুন, সীমা আক্তার, হোসেনে আরা, রুমা খাতুন প্রমুখ।

