দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:০৯
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন-সভাপতি...
হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...
ফারাক্কা লংমার্চের বর্ষপূর্তিতে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের আলোচনা সভা...
প্রসূতির পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মনিরুজ্জামান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশী গবেষকের লাশ ১২ দিন পর গ্রামে পৌঁছালো

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১১, ২০২৪
জানুয়ারি ১১, ২০২৪ ০ কমেন্ট 747 ভিউস

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী গবেষক শেখ আবির হোসেনের মরদেহ ১২ দিন পর গ্রামের বাড়িতে পৌঁছেছে। সব প্রক্রিয়া শেষে বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামে মরদেহটি পৌঁছায়। মরদেহটি দেখতে কয়েক গ্রামের মানুষ এসে ভিড় জমান আবিরের বাড়িতে। আবিরের মরদেহ কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে তা মা, ভাই-বোন ও স্বজনেরা। এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে টেক্সাসের বিউমন্টে ক্রিস ফুড মার্ট নামে রেস্টুরেন্টে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী এই গবেষক নিহত হন। শেখ আবির হোসেন (৩৮) সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। তিনি টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারী ছিলেন। পাশাপাশি একটি রেস্টুরেন্টে খণ্ডকালীন কাজ করতেন। আবিরের স্ত্রী সানজিদা আলম তাদের একমাত্র শিশুকন্যা আরশিয়াকে (২) নিয়ে নিউইয়র্কে তার মা-বাবার সঙ্গে থাকতেন। আর আবির থাকতেন টেক্সাসে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২০১৪ সালে শেখ আবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হয়ে স্নাতকোত্তর পাস করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। ২০২২ সালের ৩০ ডিসেম্বরে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। আবিরের মেজ ভাই শেখ জাকির হোসেন বলেন, দীর্ঘ ১২ দিন পর আমার ভাই আবিবের মরদেহটি গ্রামে পৌঁছালো। এই ১২ দিন চোখের পানিতে অশ্রুশিক্ত হয়েছে পরিবারসহ স্বজনরা। ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আত্মীয়-স্বজন, গ্রামের মানুষ সবাই বাড়িতে এসেছেন আবিরকে শেষবারের মতো এক পলক দেখতে। আবিরের মৃত্যুর খবর শোনার পর থেকে মা অসুস্থ হয়ে পড়েছে।
এর আগে আবিরের স্ত্রী সানজিদা আলম নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে বলেন, বাবা-মায়ের সাথে আমি নিউইয়র্কে অবস্থান করছি। এখান থেকে টেক্সাসের দূরত্বটা বেশ। টেক্সাসে অবস্থান করা আমার কাজিনরা মরদেহ নেওয়ার চেষ্টা করলে তাদের কাছে হস্তান্তর করেনি। আমি তার লিগ্যাল অভিভাবক হওয়ায় আমার স্বাক্ষর ছাড়া তার মরদেহ হস্তান্তর করেনি। এখানে বর্তমানে ছুটি চলছে। তাই সেখানকার একটি হাসপাতালের হিমাগারে মরদেহটি রাখা ছিল। স্থানীয় সময় মঙ্গলবার তার ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হয়েছে। আবিরের মেজ ভাই শেখ জাকির হোসেন আরও বলেন, আমার ভাই আবির খুব মেধাবী ছিল। সে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য স্কলারশিপ পায়। ২০২২ সালের ৩০ ডিসেম্বর স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পিএইচডি শেষ করে একই বিশ্ববিদ্যালয়ে গবেষণায় সহকারী হিসাবে কাজ করত। যুক্তরাষ্ট্রের যাওয়ার ছয় মাস পরে তার স্ত্রী ও বাচ্চাকে সেখানে নিয়ে যায়। গবেষণা কাজের পাশাপাশি টেক্সাসের স্থানীয় ক্রিস ফুড মার্ট নামে একটি রেস্টুরেন্টে খন্ডকালীন কাজ করত আবির। রেস্টুরেন্টে ইতোপূর্বে কয়েকজন সন্ত্রাসী এসে চাঁদা দাবি করেন, এই বিষয়টি আবির স্থানীয় পুলিশকে অবহিত করে। ফের স্থানীয় সময় শুক্রবার (২৯ ডিসেম্বর) সেই সন্ত্রাসীরা রেস্টুরেন্টে এসে সিগারেট নিয়ে টাকা না দিয়ে পালিয়ে যায়। এসময় আবির বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা আবিরের মাথায় ও বুকে তিন রাউন্ড গুলি করে। ঘটনাস্থলে আবিরের মুত্যু হয়। ক্রেতারা এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে হিমাগারে রাখে। এরপর সব প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরবর্তী পোস্ট
কুখরালীতে স্বত্বদখলীয় সম্পত্তি দখলের পায়তারা: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting