দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১:২৪
সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল...
কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা
দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বন্ধন টেলিমিডিয়ার নেতৃবৃন্দর সৌজন্য...
যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সম্মেলনে অভিনয় করবেন সাতক্ষীরার হান্নান
সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...
সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...
আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সম্মেলনে অভিনয় করবেন সাতক্ষীরার হান্নান

কর্তৃক Satnadee Satkhira আগস্ট ৩, ২০২৬
আগস্ট ৩, ২০২৬ ০ কমেন্ট 24 ভিউস

মো. ইকবাল হোসেন :আগামী ৬ আগস্ট ২০২৬ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের বর্ণাঢ্য সম্মেলন। দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের বিকাশ, সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে এই লোকজ শিল্পকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বরেণ্য যাত্রাশিল্পী, নাট্যব্যক্তিত্ব, সংস্কৃতিসেবী, বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব, গবেষক, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণের কথা রয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্তী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও দেশের বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব, যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরেণ্য যাত্রাশিল্পী, নাট্যব্যক্তিত্ব, সংস্কৃতিসেবী, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেশের নামী-দামি গুণী যাত্রাশিল্পীদের সমন্বয়ে মঞ্চস্থ হবে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ‘দেবী সুলতানা’ যাত্রাপালা। এই পালায় ঐতিহাসিক মুর্শিদ কুলি খাঁ চরিত্রে অভিনয় করবেন সাতক্ষীরা জেলার গর্ব, দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশের সুপারস্টার যাত্রা অভিনেতা, দেবহাটা নাট্য সংস্থার স্বত্বাধিকারী নাট্য পরিচালক গায়ক নায়ক এম এ হান্নান।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য ঐতিহাসিক, সামাজিক ও পৌরাণিক চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলেছেন এম এ হান্নান। শক্তিশালী সংলাপ, প্রাণবন্ত অভিব্যক্তি, সাবলীল অভিনয় এবং চরিত্রের গভীরে প্রবেশ করার অসাধারণ দক্ষতার কারণে তিনি যাত্রাঙ্গনে একজন নন্দিত ও জনপ্রিয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত।
সাতক্ষীরার এই কৃতি অভিনেতা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন যাত্রামঞ্চে সুনামের সঙ্গে অভিনয় করে চলেছেন। দুই বাংলার অসংখ্য দর্শকের ভালোবাসা ও প্রশংসা অর্জনের মাধ্যমে তিনি যাত্রাশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর প্রতিটি অভিনয় দর্শকদের মুগ্ধ করে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
সংস্কৃতিমনা দর্শকদের বিশ্বাস, ‘দেবী সুলতানা’ পালায় মুর্শিদ কুলি খাঁ চরিত্রে এম এ হান্নানের অভিনয় সম্মেলনের অন্যতম সেরা আকর্ষণ হবে। তাঁর অভিজ্ঞতা, অভিনয় দক্ষতা ও মঞ্চ উপস্থিতি চরিত্রটিকে জীবন্ত করে তুলবে এবং দর্শকদের দীর্ঘদিন মনে রাখার মতো একটি পরিবেশনা উপহার দেবে।
সাতক্ষীরা জেলার জন্য এম এ হান্নান এক গর্বের নাম। তাঁর ধারাবাহিক সাফল্য শুধু জেলার সাংস্কৃতিক অঙ্গনকেই সমৃদ্ধ করেনি, বরং বাংলাদেশের যাত্রাশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যাত্রাশিল্পপ্রেমীরা আশা করছেন, আগামী ৬ আগস্টের এই পরিবেশনা আবারও প্রমাণ করবে কেন এম এ হান্নান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল যাত্রা অভিনেতা হিসেবে সমাদৃত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো মানুষের যাতায়াত
পরবর্তী পোস্ট
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বন্ধন টেলিমিডিয়ার নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

রিলেটেড পোস্ট

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল...

আগস্ট ৩, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বন্ধন টেলিমিডিয়ার নেতৃবৃন্দর সৌজন্য...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting