দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিউপ-সম্পাদকীয়

মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সহশিক্ষা কার্যক্রম

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ২১, ২০২৪
ডিসেম্বর ২১, ২০২৪ ০ কমেন্ট 268 ভিউস

মো. সোহাগ আলম
সহশিক্ষা কার্যক্রম কী: শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত করার উদ্দেশ্যে পাঠ্যবইয়ের পাশাপাশি যে সকল বিষয়ে শিক্ষাদান করা হয় সেই বিষয়াবলীর সমষ্টিকে সহশিক্ষা কার্যক্রম বলে। সহশিক্ষা কার্যক্রমকে প্রকাশমূলক শিক্ষাও বলা হয়। অর্থাৎ সহশিক্ষা কার্যক্রম হচ্ছে শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, যেটা প্রকাশ করে দেখাতে হয়। শিশুর প্রতিভা বিকাশে সহশিক্ষার অবদান: প্রতিটি শিশু ভিন্ন ভিন্ন ব্যক্তিসত্তা ও স্বাতন্ত্র নিয়ে জন্মগ্রহণ করে এবং উপযুক্ত পরিচর্যায় তাদের সেই বৈচিত্রময় প্রতিভা বিকাশ লাভ করে। চিত্তবৃত্তির বিকাশ সাধন এবং আপন আপন সত্তা প্রস্ফূটিত হওয়ার ক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রমের ভূমিকা অপরিসীম।
সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব: শিশুরা খরস্রোতা নদীর মতই আপন বেগে প্রবাহমান। তাদের বহুমুখী চিন্তাশক্তির পরিচর্যা না করে যদি একমুখী শিক্ষা প্রদান করা হয় তাহলে শিক্ষাচক্র সমাপ্তির পূর্বেই অধিকাংশ শিশু শিক্ষাক্ষেত্র থেকে ঝরে পড়ে । তখন এই জনশক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। প্রাথমিক বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম: মা যেমন তার সন্তানদের জন্য রুচিভেদে খাদ্যের আয়োজন করে থাকেন, তেমনি শিক্ষাগ্রহণকে আনন্দঘন করা ও শিক্ষার্থীর বহুমুখী প্রতিভার বিকাশ সাধনে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। যেমন: ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা (কোরআন তেলোয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, গান,নাচ,অভিনয়, বিতর্ক, বিভিন্ন খেলা ইত্যাদি), কাবিং কার্যক্রম, চারু-কারুকাজ, ভাষা ক্লাব, গণিত ক্লাব, হলদে পাখির দল, সাহিত্য চর্চা, স্টুডেন্টস কাউন্সিল, খুদে ডাক্তার টিম সহ আরও অনেক কার্যক্রম। বিদ্যালয়ের প্রতিটি শিশু এসকল বিষয় নিয়ে কাজ করে থাকে। সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়নে শিক্ষকের ভূমিকা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগণ শিশুদের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন। এ জন্য যেমন তাদের বিষয়ভিত্তিক যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক, তেমনি প্রয়োজন অনুসন্ধিৎসু মন। জ্ঞান ও অনুসন্ধিৎসু মন নিয়ে শিশুর কোমল মনোবৃত্তির প্রতি যত্নবান হলেই সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সম্ভব। সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা কর্মকর্তাবৃন্দের ভূমিকা: শিক্ষার সবচেয়ে তৃণমূল পর্যায়ে শিক্ষকদের অবস্থান। তাঁদের দ্বারা প্রতিটি কাজ যথাযথভাবে হচ্ছে কিনা মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিত সেটা মনিটরিং করে থাকেন। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত মনিটরিং করেন সংশ্লিষ্ট ক্লাস্টার এর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তিনি মনিটরিং শেষে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে বলা যায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সফলভাবে সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হলে শিশুরা সমৃদ্ধ হবে এবং ঝরে পড়া রোধ হবে। এই সকল শিশুরা উচ্চশিক্ষা স্তরেও নিজ নিজ প্রতিভার বিকাশ সাধনে তৎপর থাকবে । এই অর্জনের ফলে তারা সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং দেশ ও দশের জন্য বয়ে আনবে মর্যাদা ও কল্যাণ।
লেখক: উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, আশাশুনি, সাতক্ষীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থাকতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি কন্ট্রোল প্যানেলে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ
পরবর্তী পোস্ট
সুন্দরবনে বনদস্যু আতঙ্কঃ বিকল্প আয়ের পথে বনজীবীরা

রিলেটেড পোস্ট

শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব

আগস্ট ৭, ২০২৬

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আমিও অপরাধী

আগস্ট ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting